Friday, May 15, 2026

বিদেশ সফর সেরে ফিরেই রুটিন চেকআপ করাতে SSKM-এ মুখ্যমন্ত্রী   

Date:

Share post:

বিদেশ সফর শেষে ফেরার পরের দিনই SSKM হাসপাতালে রুটিন চেকআপ করাতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, বিকেল সাড়ে ৪টে নাগাদ SSKM যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। কিছুক্ষণ পরেই আসেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

মুখ্যমন্ত্রীকে WOODBURN BLOCK-কে প্রথমে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর MRI করা হয়েছে। চিকিৎসকদের টিমে রয়েছেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের হেড রাজেশ প্রামাণিক ও মণিময় বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে সাড়ে বারো নম্বর কেবিনে নিয়ে যাওয়া হয়।

জুন মাসে জলপাইগুড়ি থেকে ফেরার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেবকে বায়ুসেনার এয়ারবেসে কপ্টারের জরুরি অবতরণের সময় কোমরে ও পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরে এসএসকেএমেই (SSKM) চিকিৎসা করান মমতা। সূত্রের খবর, এবারও পায়ের চিকিৎসার জন্যই সেখানে গিয়েছেন তিনি।

১২দিনের সফল শিল্প সফর সেরে শনিবার সন্ধেয় কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে নেমেই তিনি বলেন, “বিদেশ সফর সফল। বাংলার জন্য অনেকটা কাজ করতে পেরেছি। বড় বড় চুক্তিও হয়েছে।“

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...