Sunday, March 15, 2026

ধারের টাকা ফেরত দেওয়ার নামে মহিলাকে ধ.র্ষণের অভি.যোগ পুলিশের বি.রুদ্ধে

Date:

Share post:

এ যেন এক কথায় রক্ষকই ভক্ষক। এবার পুলিশের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ করলেন মহিলা। বাসুদেবপুর থানার (Basudebpur Police Station) অন্তর্গত লক্ষ্মীনারায়ণ ক্লাবের মাঠ এলাকার বাসিন্দা ওই মহিলা সংশ্লিষ্ট থানার কর্মরত সাব ইন্সপেক্টর সঞ্জীব সেনের (Sub Inspector Sanjib Sen) বিরুদ্ধে টাকা ফেরত দেওয়ার নামে ধর্ষণ এবং অশ্লীল ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকির অভিযোগ দায়ের করেছেন।

নির্যাতিত জানান যে গত বছর অর্থাৎ ২০২২ সালের অক্টোবর মাসে গোপাল ঘোষ নামে জনৈক ব্যক্তি তাঁর থেকে ১০ লক্ষ টাকা ধার নেন৷ সময় মতো টাকা ফেরত না পাওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন৷ সেই সময় বাসুদেবপুর থানায় কর্মরত সাব ইন্সপেক্টর সঞ্জীব সেন টাকা পাইয়ে দেওয়ার জন্য তাঁকে কিছু টাকা দিতে হবে বলে অনৈতিক দাবি করেন৷ অসহায় সেই মহিলা পুলিশ কর্মীকে অনলাইনে কিছু টাকা পাঠান। এরপর দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে বলে জানা যায়। তারপরই বাড়ে ঘনিষ্ঠতা। দুজনের শারীরিক সম্পর্কের বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ওই সাব-ইন্সপেক্টর বলে অভিযোগ। এখানেই শেষ নয় ,এরপর ভিডিও ভাইরাল করে দেওয়ার নামে ওই মহিলাকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন করা হয়। এরপরই বাসুদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা। সাব-ইন্সপেক্টর সঞ্জীব সেনের বিরুদ্ধে ৩৭৬, ৪১৭ , ৪২০ ও ৫০৬ এর ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় নির্বাচন। ২৩...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...