Thursday, May 14, 2026

খালি.স্তানের শিকড় উপড়ে ফেলতে মরিয়া NIA, ৬ রাজ্যের ৫০ জায়গায় তল্লাশি

Date:

Share post:

কানাডার(Canada) মাটিকে ব্যবহার করে ভারতের(India) বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে জঙ্গি সংগঠন খালিস্তান(Khalistan)। ভারতের মাটিতে এই সংগঠনকে গোড়া থেকে উৎখাত করতে তৎপর সরকার। যার জেরেই বুধবার খালিস্তানি গ্যাংস্টারদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। এদিন ৬ রাজ্যের ৫০ জায়গায় শুরু হল তল্লাশি অভিযান। খালিস্তান ঘনিষ্ঠ সন্দেহে আটক করা হয়েছে একজনকে।

জানা গিয়েছে এদিন পাঞ্জাবের ৩০ টি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ। এর পাশাপাশি রাজস্থানের ১৩টি, হরিয়ানার চারটি, উত্তরাখণ্ডের দু’টি, দিল্লি এবং উত্তরপ্রদেশের একটি করে এলাকায় চলছে তল্লাশি। জানা যাচ্ছে, পাঞ্জাবের ফেরোজপুর থেকে খালিস্তানি গ্যাংস্টার তথা জঙ্গি অর্শ ডালার ঘনিষ্ঠ সন্দেহে এক জনকে আটক করা হয়েছে। চণ্ডীগড় নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে কেন্দ্রীয় সংস্থা ১৯ জন খালিস্তানি নেতার নামের তালিকা প্রকাশ করেছিল। তাঁরা প্রত্যেকেই ভারত থেকে পালিয়ে ব্রিটেন, আমেরিকা, কানাডা, দুবাই, পাকিস্তানের মতো কোনও না কোনও দেশে আশ্রয় নিয়েছেন। ভারতে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

উল্লেখ্য, কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় সরাসরি ভারতের দিকে অভিযোগের তুলেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই দাবির পক্ষে প্রমাণ মিলেছে বলেও জানান কানাডার প্রধানমন্ত্রী। তার পরেই কানাডার বিদেশমন্ত্রী জানিয়ে দেন, কানাডায় নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের মধ্যে অন্যতম প্রধান এক আধিকারিককে বহিষ্কার করা হয়েছে। কানাডার এহেন অভিযোগের পালটা জবাব দিয়ে কানাডার এক কূটনীতিককে পাঁচদিনের মধ্যে দেশে ফিরতে নির্দেশ দিয়েছে দিল্লি। পাশাপাশি ভারতের তরফে জানানো হয়েছে, নিজ্জর খুনে ভারতের হাত রয়েছে কিনা সেই নিয়ে তথ্য পেশ করুক কানাডা। ভারত সরকার সেই তথ্য অবশ্যই বিবেচনা করে দেখবে। যদিও সেই সংক্রান্ত কোনও প্রমাণ এখনও পেশ করতে পারেনি কানাডা প্রশাসন। এই আন্তর্জাতিক টানাপোড়েনের মাঝেই দেশের অন্দরে খালিস্তানকে উপড়ে ফেলতে কোমর বেধে নামল এনআইএ।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...