Thursday, May 14, 2026

I.N.D.I.A.-জোট না মেনে বাংলায় অন্যা.য় করছেন অধীর: তো.প শরদের

Date:

Share post:

I.N.D.I.A.-জোট মানছেন না। বাংলায় ক্রমগত জোটসঙ্গী তৃণমূলকে আক্রমণ করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhirranjan Chowdhury)। তবে, অধীরের এই ভূমিকায় ক্ষুব্ধ এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawer)। তাঁর কথায়, বিজেপিকে (BJP) সরাতে আমরা ইন্ডিয়া জোটের সব শরিকরা একসঙ্গে লড়াই করছি। সেখানে বাংলায় কংগ্রেসের অধীর চৌধুরী ক্রমাগত তৃণমূলনেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করে যাচ্ছেন। জোটধর্ম মানছেন না, কুকথা বলছেন। অন্যায় করছেন। ইন্ডিয়া জোটের স্বার্থেই এগুলি বন্ধ হওয়া দরকার।

শরদের কথায়, কংগ্রেসেরও দেখা দরকার তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন এভাবে অধীর চৌধুরী আক্রমণ না করেন। তাতে আখেরে I.N.D.I.A. জোটেরই ক্ষতি। তোপ দেগে বলেন এনসিপি প্রধান (Sharad Pawer)।

এই ঘটনায় তৃণমূলের স্পষ্ট বক্তব্য, ইন্ডিয়া জোট বৃহত্তর স্বার্থে তৈরি হয়েছে। জোট শরিক সব দল একসঙ্গে কাজ করছে দিল্লি থেকে বিজেপিকে সরাতে। জাতীয় স্তরে সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে কাজ করছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যে অধীর চৌধুরী সিপিএমের দালালি করছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ইন্ডিয়া জোটের স্বার্থেই রাজ্য কংগ্রেসের উচিত এই ধরনের কাজ থেকে বিরত থাকা। তার সংযোজন ওখানে বিজেপি বিরোধী লড়াইয়ে তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়াবে আর বাংলায় অধীরের মতো নেতারা সিপিএমের বি-টিম হিসেবে কাজ করবে, তৃণমূলের ক্ষতি করার চেষ্টা করবে— দুটো একসঙ্গে চলতে পারে না। বছরের পর বছর রাজ্য কংগ্রেসের নেতারা আসলে নিজেদের পিঠ বাঁচাতে সিপিএমের তল্পিবাহকের কাজ করছে।

 

 

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...