Thursday, May 14, 2026

এশিয়ান গেমসে পঞ্চম দিনেও ভারতের সাফল্য, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

Date:

Share post:

এশিয়ান গেমসের পঞ্চম দিনেও জয় জয়কার ভারতের। এদিন সোনা, রুপো, ব্রোঞ্জ, তিন পদকই এল ভারতের ঝুলিতে। বৃহস্পতিবার দিনের শুরুতেই এশিয়ান গেমসে সোনা জিতল ভারতীয় দল। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের সরবজ্যোৎ সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিং চিমা। তারপরই উশুতে মহিলাদের ৬০ কেজি বিভাগে ভারতের রোশিবিনা দেবী রুপোর পদক জিতেছেন। আর দুপুরে দিকে ইকুয়েস্ট্রিয়ানে ব্রোঞ্জ পান কলকাতার অনুশ আগরওয়াল। শুভেচ্ছায় বার্তায় ভাসছে টিম ইন্ডিয়া। এদিন কৃতীদের টুইটারে শুভেচ্ছা জানান মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

এদিন মমতা বন্দ‍্যোপাধ‍্যায় লেখেন,” এশিয়ান গেমসের পঞ্চমতম দিনে ভারতের জয়ের ধারা অব্যাহত। ভারতের ঝুলিতে এখনও পযর্ন্ত মোট পদকের সংখ্যা ২৫। ভারতের জন্য ৬তম স্বর্ণপদক জেতার জন্য সরবজ্যোৎ সিং, শিবা নারওয়াল ও অর্জুন সিং চিমাকে অভিনন্দন। ভারতের পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল দলকে আন্তরিক অভিনন্দন। ”

মুখ‍্যমন্ত্রী আরও লেখেন,” অত্যন্ত গর্বিত যে উশুতে মহিলাদের ৬০ কেজি বিভাগে রোশিবিনা দেবী রুপোর পদক জিতেছেন। এছাড়াও ইকুয়েস্ট্রিয়ানে ড্রেসেজ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদকের জন্য অনুশ আগরওয়ালাকে সাধুবাদ। দেশের জন্য আরও বেশি করে অর্জন করতে থাকুন।”

আরও পড়ুন:দলগত বিভাগের পর ব্যক্তিগত ইভেন্টেও পদক জয় অনুশের

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...