Saturday, March 14, 2026

নেহরু নন দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি, তৃণমূলের সুর বিজেপি বিধায়কের গলায়

Date:

Share post:

নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী নন। দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর ভয়েই ব্রিটিশরা ভারত ছেড়েছিল।অনেক আগে প্রথম তৃণমূল কংগ্রেস এই দাবি করেছিল। এবার সেই পথেই হাঁটলেন কর্নাটকের এক বিজেপি বিধায়ক।দক্ষিণী রাজ্যের বিধায়ক বসনগৌড়া পাতিল ইয়াতনালা এক জনসভায় বললেন, নেহরু প্রথম প্রধানমন্ত্রী নন। সুভাষচন্দ্র বসুই প্রথম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা দেশ ছাড়ে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময় দেশের একাংশ স্বাধীন হয়েছিল।আজাদ হিন্দ বাহিনী নিজেদের মুদ্রা, পতাকা ও জাতীয় সঙ্গীত প্রকাশ করেছিল। সেই কারণেই প্রধানমন্ত্রী মোদি বলেন, নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী নন, নেতাজি সুভাষচন্দ্র বসুই প্রথম।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, বাবাসাহেব একটি বইয়ে লিখেছেন, স্বাধীনতা অনশন করে আসেনি। আমরা অন্য গাল বাড়িয়ে চড় খেয়েও স্বাধীনতা পাইনি। অন্য দিকটা দেখাতে হয়েছিল। আমরা স্বাধীনতা পেয়েছি কারণ সুভাষচন্দ্র বসু ইংরেজদের মনে ভয় ধরাতে সক্ষম হয়েছিলেন।
প্রসঙ্গত, এই মাসেই বিজেপি ছেড়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। জেপি নাড্ডাকে চিঠি লিখে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, বিজেপিতে যোগ দেওয়ার সময়ে তিনি আশা করেছিলেন নেতাজির স্বপ্নপূরণ করবে দল। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তেমন কিছুই ঘটেনি। এই আবহে নেহরু তথা কংগ্রেসকে তোপ দাগতে গিয়ে নেতাজি প্রসঙ্গকেই হাতিয়ার করল বিজেপি।
বিজেপি বিধায়কের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গিয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দেশের বেশ কয়েকটি জায়গাকে তিনি ব্রিটিশমুক্ত করেছিলেন। সেটাই ছিল প্রথম স্বাধীন ভারত।

 

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...