Thursday, May 14, 2026

ভারতকে ‘শ.ত্রু দেশ’ আখ্যা দিয়ে বিশ্বকাপের আগেই বিত.র্কে পিসিবি প্রধান!

Date:

Share post:

৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইসিসি মেনস ওয়ার্ল্ড কাপ ২০২৩ (ICC Men’s World Cup 2023)। শেষ মুহূর্তে টানাপোড়েন কাটিয়ে ভারতে পৌঁছেছে বাবর বাহিনী(Babar Azam)। ওয়ার্ম আপ ম্যাচও শুরু হয়েছে। কিন্তু এর মধ্যেই বিতর্ক বাড়ালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB )প্রধান জাকা আশরাফ (Zaka Ashraf)। বিশ্বকাপের বল গড়ানোর আগেই একটি ভিডিওতে জাকা আশরফ (Zaka Ashraf) ভারতকে ‘শত্রু দেশ’ বলে উল্লেখ করেছেন। এরপরই সমাজ মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে।

বিগত কয়েক মাস ধরে পিসিবি-র (PCB) সঙ্গে লড়াইয়ের পর শেষ পর্যন্ত মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)-হ্যারিস রউফদের (Haris Rauf) বেতন বেড়েছে। প্রাথমিক জটিলতা কাটিয়ে ভারতের মাটিতে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। দীর্ঘ সাত বছর পর ভারতের মাটিতে পা রাখতে না রাখতেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বাবর রিজওয়ান শাহিনরা। কিন্তু জাকা আশরফের এহেন মন্তব্য খেলার আগেই নতুন করে জটিলতা তৈরি করবে না তো? একটি ভিডিওতে দেখা গেছে জাকা বলছেন, ”ভালোবাসা এবং স্নেহ সহকারে প্লেয়ারদের হাতে কন্ট্র্যাক্ট তুলে দিচ্ছি। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এই পরিমাণ অর্থ আগে কখনও পায়নি পাকিস্তানের ক্রিকেটাররা। আমার উদ্দেশ্যই হল, ক্রিকেটারদের মানসিক দিক থেকে চাঙা রাখা। কারণ ওরা দুশমন মুলুকে যাচ্ছে।” জাকার এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য নিয়ে অখুশি পাকিস্তানের ক্রিকেট সমর্থকরাও। অনেকেই সোশ্যাল মিডিয়া বলতে শুরু করেছেন যে ভারত নয়, পাক ক্রিকেটের আসল শত্রু জাকা নিজেই। ঘটনার জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...