Wednesday, May 13, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) কলকাতা লিগে জয়ের হ‍্যাটট্রিক মহামেডান স্পোর্টিং ক্লাবের। মিনি ডার্বিতে মোহনবাগান সুপার জায়েন্টকে হারাল ২-০ গোলে। এই জয়ের ফলে ৮৭ বছর পর মহামেডানে ফিরল ইতিহাস। মাঠেই সেলিব্রেশনে মাতেন সাদা-কালো ফুটবলাররা।

২) মহামেডান ম‍্যাচের পর ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ঘোড়ার গাড়িতে চাপিয়ে ক্লাব তাঁবুতে আনা হল ফুটবলারদের। ক্লাবের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছে। শুভেচ্ছা ক্রীড়ামন্ত্রীর।

৩) বিশ্বকাপে ভারত ফেভারিট দল,রোহিতদের হারানো সহজ কথা নয়’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” ভারতের জন্য এই বিশ্বকাপ বেশ গুরুত্বপূর্ণ। কারণ এবার এই টুর্নামেন্ট ভারতের মাটিতে হচ্ছে। ফলে টিম ইন্ডিয়া অবশ্যই ফেভারিট দল।

৪) বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বাংলাদেশ। শুক্রবার শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দিল তারা। তবে হায়দরাবাদে ৩৪৫ রান তুলেও হেরে গেল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের হার ৫ উইকেটে।

৫) বিশ্বকাপের আগে বিরাট কোহলি জানালেন, তিনি পাল্টে গিয়েছেন। আর কোনও দিন তাঁকে মাথা গরম করতে দেখা যাবে না। কোহলি বলেছেন, আগে অনেক বার রেগে গিয়ে উচ্ছ্বাস করেছি। কিন্তু এখন এগুলো সবই অতীত। আর ফিরে আসবে না।

আরও পড়ুন:মহামেডানকে শুভেচ্ছা ক্রীড়ামন্ত্রীর, ফুটবলারদের আর্থিক পুরস্কার ক্লাবের পক্ষ থেকে

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...