Wednesday, March 11, 2026

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নি.খোঁজ! তিনদিন ত.ল্লাশির পর খোঁজ মিলল চন্দননগরের পর্বতারোহীর

Date:

Share post:

পরেরবার কেদারনাথ যাওয়ার কথা ছিল। তার আগে দ্বিতীয় কেদারে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন চন্দননগরের পর্বতারোহী রাজীব বিশ্বাস। উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়েছিলেন তিনি। তিনদিন হয়ে গেলেও তার কোনো খোঁজ না পেয়ে চরম দুশ্চিন্তায় পড়েছিল পরিবার। অবশেষে শনিবার মিলল খোঁজ। আপাতত সুস্থ রয়েছেন রাজীব।

জানা গিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর পর্বতারোহীদের ১১ জনের একটি দল হাওড়া থেকে উপাসনা এক্সপ্রেস ধরে উত্তরাখণ্ড রওনা দেয়। সেই দলে ছিলেন চন্দননগর সুভাষপল্লীর বাসিন্দা রাজীব বিশ্বাস। তাঁদের গন্তব্য ছিল মদমহেশ্বর। ২৬ তারিখ তাঁরা রাশি থেকে মদমহেশ্বরে ট্রেক করেন। সেখানে একজনের পায়ে ব্যথা হওয়ায় তাঁর সঙ্গে থেকে যান রাজীব। বাকিরা বেস ক্যাম্পে নেমে আসেন। পরদিন নীচে নামার সময় শর্টকাট করার জন্য একটা নতুন রুট ধরেন রাজীব।

রাজীবের সঙ্গে থাকা অভিযাত্রী পুরোনো রুটে নেমে অপেক্ষা করতে থাকেন। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরেও রাজীবের দেখা না মেলায় রাশিতে ফিরে অন্যদের খবর দেন। শুরু হয় খোঁজাখুঁজি। উখিমঠ থানার সঙ্গেও যোগাযোগ করে অভিযাত্রী দলটি। সঙ্গে সঙ্গে পুলিশের রেসকিউ টিম খোঁজ শুরু করে। শনিবার রাজীবের সন্ধানে ড্রোন দিয়ে তল্লাশি শুরু হয়।

অবশেষে শনিবার সন্ধ্যায় সবশেষে পাওয়া গেলো স্বস্তির খবর। জানা গিয়েছে, চন্দননগরের আরেক বাসিন্দা প্রশান্ত মান্না, তিনিও রাজীবের সাথেই ট্রেকিংয়ে গিয়েছিলেন। তিনি বলেন রাজীবের খোঁজ পাওয়া গেছে। রাজীব শর্টকাট রাস্তা ধরতে গিয়ে পথ হারিয়ে ফেলেছিল। এরপর নদীর ধার ধরে হাঁটতে শুরু করে। এরপর উদ্ধারকারী দল দুর থেকে ক্যামেরার সাহায্যে তাকে দেখতে পায়। এরপর সেখানে পৌঁছে রাজীবকে উদ্ধার করে উদ্ধারকারী দল। আপাতত সুস্থ রয়েছেন রাজীব আগামী কয়েকদিনের মধ্যেই তারা রাজীবকে নিয়ে বাড়ি ফিরতে পারবে।আর রাজিবকে উদ্ধারের খবর তার পরিবারের কাছেও জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- নেদারল্যান্ডস শিল্পীদের সহযোগিতায় সেজে উঠছে বেহালা নুতন দলের দুর্গাপুজো

spot_img

Related articles

গোটা দেশে গ্যাসের হাহাকার: সরবরাহ স্বাভাবিক, প্রমাণের চেষ্টা কেন্দ্রের

জ্বালানি সংকট কাটাতে হিমসিম কেন্দ্রের মোদি সরকার। টানা তিন দিন গোটা দেশের বিভিন্ন প্রান্তে নিঃশেষ বাণিজ্যিক গ্যাস। ঘরোয়া...

সংকট মোকাবিলায় SOP করবে রাজ্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর, মজুত জ্বালানি বাংলার বাইরে না পাঠানোর আর্জি

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ দেশের জ্বালানিতে (LPG)। সঙ্কট রান্নাঘর থেকে পরিবহনে। এই পরিস্থিতিতে বুধবার বিকেলে জরুরি ভিত্তিতে তিনটি...

সহকর্মীর সঙ্গে পরকীয়া! সন্দেহের বশে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর

অফিসের সহকর্মীদের সঙ্গে স্ত্রীর বেশি মেলামেশা পছন্দ করতো না স্বামী। সন্দেহ ছিল কোনও সহকর্মীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আছে।...

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি নেতার! তীব্র নিন্দা তৃণমূলের

নন্দীগ্রামের মহিলাদের নিয়ে কুৎসিত মন্তব্য বিজেপি (BJP) নেতার! দিঘার জগন্নাথ মন্দিরে যাওয়ায় বধূদের উদ্দেশ্যে কুরুচিকর ভাষায় মন্তব্য নন্দীগ্রামের...