Monday, May 4, 2026

কো.ভিডের প্র.কোপ থেকে বাঁচাতে বিশেষ অবদান! চিকিৎসাশাস্ত্রে জোড়া নোবেল ক্যাটালিন-ওয়েইসম্যানের  

Date:

Share post:

কোভিডের মারণথাবা থেকে বাঁচাতে লড়াই করেছিলেন। আর তারই পুরস্কার মিলল হাতেনাতে। কোভিডের প্রকোপ থেকে বিশ্বের মানুষকে বাঁচাতে এমআরএনএ (MRNA) টিকা তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন। এবার সেই নেপথ্য কারিগরদের পুরস্কৃত করল নোবেল কমিটি (Nobel Committee)। ২০২৩ সালে চিকিৎসাশাস্ত্রে (Medical Science) নোবেল পেলেন হাঙ্গারির ক্যাটালিন কারিকো (Katalin Kariko) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রু ওয়েইসম্যান (Drew Weissman)। তাঁদের এই আবিষ্কারের ফলেই কোভিড-১৯-এর টিকা তৈরি করা সম্ভব হয়েছে। আর সেকারণেই তাঁদের পুরস্কৃত করা হল। কমিটি জানিয়েছে, মানুষের শরীরে অনাক্রম্যতার উপর এমআরএনএ কীভাবে কাজ করে, তা বুঝতে সাহায্য করেছে দুই মার্কিন বিজ্ঞানীর আবিষ্কার।

 

গত শতাব্দীর নয়ের দশকের শুরু থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনির্ভার্সটি অব পেনসিলভানিয়ায় একসঙ্গে কাজ করা শুরু করেছিলেন ক্যারিকো ও ওয়েইসম্যান। এদিকে, ২০০৫ সালেই তাঁদের গবেষণার ফলপ্রকাশ করেছিলেন তাঁরা। আর সেই সময় থেকেই তাঁরা কোভিডের টিকা তৈরির ভিত্তি প্রস্তুত করেছিলেন। সোমবার নোবেল কমিটির তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, দুই মার্কিন বিজ্ঞানীর গবেষণার ফলে মানবদেহের প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে নতুন তথ্য জানা গিয়েছে। পাশাপাশি এমআরএনএ কীভাবে মানবশরীরের প্রতিরোধ ক্ষমতার সঙ্গে বিক্রিয়া করে সেই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন দুই বিজ্ঞানী। আর সেকারণেই দ্রুত ও ব্যাপকভাবে কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ভ্যাকসিন তৈরি করা গিয়েছে।

তবে ২০০৫ সালে ক্যাটালিনা ও ওয়েইসম্যানের মৌলিক গবেষণা প্রকাশিত হয়। কোভিড অতিমারী শুরুর অন্তত ১৫ বছর আগেই কোষ ও এমআরএনএ বিভাজন ও থেরাপি নিয়ে কাজ করেছিলেন তাঁরা। পরে ২০২০ সালে বিশ্বজুড়ে অতিমারী শুরু হলে ভ্যাকসিন তৈরি অবশ্যাম্ভাবী হয়ে পড়ে। তখন কাজে আসে এই দু’জনের গবেষণা। অন্যদিকে, গত বছর মানব বিবর্তন নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান সুইডেনের বিজ্ঞানী সাভেনতে পাবো। তিনিও রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে কথা বলেছিলেন।

 

 

 

 

Related articles

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...

নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত বাস্তবের ‘প্যাডম্যান’ মুরুগানান্থম

মহিলাদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে, সমাজের চিরাচরিত ট্যাবুকে দূরে সরিয়ে গ্রামীণ ভারতে স্বল্পমূল্যের স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়ে নজির...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
97 এগিয়ে
বিজেপি
191 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে