Sunday, May 17, 2026

তীর্থযাত্রীদের জন্য সুখবর! এবার মাত্র দেড় ঘণ্টায় ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর

Date:

Share post:

সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার- এই প্রবাদ উড়িয়ে এখন অনেকবারই যান সেখানে। সেই যাত্রাপথ এখন আরও সুগম। গঙ্গাসাগর এবার ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর (Gangasagar) যাওয়ার জন্য জলপথে শুরু হল বিলাসবহুল ক্রুজ পরিষেবা। রাজ্য সরকার ও বেসরকারি সংস্থা অসপ্রে ওয়াটার ওয়েজের যৌথ উদ্যোগে সোমবার থেকে ট্রায়াল চালু করল সংস্থাটি। সংস্থার তরফে জানানো হয়, সপ্তাহে তিনদিন অর্থাৎ শুক্র, শনি ও রবিবার প্রাথমিকভাবে ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে সকাল সাড়ে ৯ টায় গঙ্গাসাগরে (Gangasagar) কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দেবে ক্রুজটি। বিকেল ৪টে ৩০ মিনিটে কচুবেড়িয়া থেকে আবার যাত্রী নিয়ে ফিরবে।

ক্রুজের এই বিলাসবহুল যাত্রায় খরচ খুবই সামান্য। শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল এই ক্রুজে ক্লাসিক ও প্রিমিয়াম পরিষেবা পাওয়া যাবে। তার জন্য ৩৪৮ ও ৩৯০ টাকা করে করে পড়বে প্রত্যেক যাত্রীদের। ক্রুজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, সব ঠিক থাকলে আগামীতে সপ্তাহে ৭ দিনই ক্রুজ পরিষেবা সচল থাকবে।

তীর্থযাত্রীরা জানান, ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর ক্রুজ পরিষেবায় অনেকটাই সুবিধা হচ্ছে। সরাসরি জলপথের মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে কচুবেড়িয়া। যেখানে সময় অনেক কম লাগবে। এই পরিষেবা চালু হওয়াতে অনেকটাই খুশি তীর্থযাত্রীরা।

আরও পড়ুন- কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক জেলা! রিখটার স্কেলে মাত্রা ৫.২

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...