Friday, May 15, 2026

আগামিকাল এশিয়ান গেমসে অভিযান শুরু টিম ইন্ডিয়ার, প্রথম ম‍্যাচে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

এশিয়ান গেমসে ইতিমধ্যে সোনার পদক জয় করে ফেলেছে মহিলা ক্রিকেট দল। আগামিকাল এশিয়ান গেমসের অভিযান শুরু করতে চলেছে ভারতের পুরুষ ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনালে টিম ইন্ডিয়ার সামনে নেপাল। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোওয়াড। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির দলে রয়েছেন তিনি। তাই সাংবাদিক সম্মেলনে ধোনির নাম উঠবে তা বলার অপেক্ষা রাখে না। এশিয়ান গেমসে নামার আগে তাই ধোনিকে নিয়েই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে রুতুরাজকে। এশিয়ান গেমসের প্রথম ম্যাচে নামার আগে রুতুরাজ জানালেন, ধোনির থেকে অনেক কিছু শিখেছেন। কিন্তু দলকে নেতৃত্ব দেবেন নিজের মতো করেই।

এদিন সাংবাদিক সম্মেলনে রুতুরাজ বলেন,” ধোনির থেকে আমি অনেক কিছু শিখেছি। কিন্তু প্রত্যেকের আলাদা স্টাইল, ব্যক্তিত্ব থাকে। আমার ব্যক্তিত্বও আলাদা। আমি নিজের মতো থাকার চেষ্টা করব। ধোনি যা করেছে সেটার অনুকরণ করার চেষ্টা করব না। নিজের মতো করে দলকে নেতৃত্ব দেব। ধোনি নেতা হিসাবে অন্য পর্যায়ের। নিঃসন্দেহে ওর কিছু জিনিস কাজে লাগানোর চেষ্টা করব।”

প্রথম ম‍্যাচে সামনে নেপাল, জয়ের পাশাপাশি সোনা জয় যে লক্ষ‍্য টিম ইন্ডিয়ার, সেকথা জানাতে ভুললেন না রুতুরাজ। এই নিয়ে তিনি বলেন,” ক্রিকেটে বিশ্বকাপ, আইপিএল, ঘরোয়া প্রতিযোগিতা রয়েছে। সেটার সঙ্গে আমরা অভ্যস্ত। কিন্তু এখানে গেমস ভিলেজে এসে বাকি ক্রীড়াবিদদের সঙ্গে আলাপ করে ভাল লেগেছে। বুঝতে পেরেছি কী রকম কষ্ট ওদের করতে হয়। ২-৩ বা চার বছর অন্তর ওরা দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়। আমরা গেমস ভিলেজে গিয়ে ওদের সম্পর্কে জানতে পেরেছি। দেশের হয়ে খেলার সম্মান কতটা সেটা আরও ভাল ভাবে জানতে পেরেছি।”

আরও পড়ুন:সোমবার এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে একাধিক পদক, শুভেচ্ছা মুখ‍্যমন্ত্রীর

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...