Tuesday, May 19, 2026

দিল্লিতে তৃণমূলের শান্তিপূর্ণ অ.বস্থান কর্মসূচিতে হে.নস্তার শি.কার আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার

Date:

Share post:

লোকসভা ভোটের আগে যখন দিল্লিতে ধুন্ধুমার বাধিয়েছে তৃণমূল, তখন সোমবার সেই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে রীতিমতো হেনস্তার শিকার হলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার । শুধুমাত্র তিনিই নন, তৃণমূলের আরও অনেক সাংসদ বিধায়ক দিল্লি পুলিশের সৌজন্যে এদিন হেনস্তার শিকার কার হন।

রাজঘাটে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন এই রাজ্যের মন্ত্রী, শাসক দলের সাংসদ, বিধায়করা। দিল্লি পুলিশ একটা সময়ের পরে যখন রাজঘাটে গান্ধীজির সমাধিস্থল ছাড়ার জন্য তাড়া দিতে শুরু করে, তখন একটু হুড়োহুড়ি লেগে যায়।
তবে এতকিছুর পরেও হাল ছাড়তে নারাজ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক জানিয়েছেন, মঙ্গলবার যন্তর মন্তরে তৃণমূলের কর্মসূচি শুরু হবে দুপুর ১টায়। বিকাল ৫টা পর্যন্ত সেই কর্মসূচি চলবে। তার পর তৃণমূলের প্রতিনিধি দল যাবে নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে।

 

Related articles

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত...

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...