Tuesday, May 26, 2026

বকেয়া আদায় না করে তৃণমূল থামবে না, যন্তর মন্তরে জানালেন সাংসদরা

Date:

Share post:

বাংলার মানুষের প্রাপ্য আটকে রেখে কেন্দ্র সরকারের জবরদস্তি চলবে না। বাংলা থেকে ট্যাক্স এবং জিএসটি বাবদ লক্ষ লক্ষ টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র সরকার। কিন্তু বাংলার পাওনা টাকা অন্যায় ভাবে আটকে রেখেছে বিজেপি সরকার (BJP Government)। ১০০ দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনার ন্যায্য পাওনার দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আহ্বানে বাংলার মানুষ দিল্লির যন্তর মন্তরে ধরনা দিয়েছেন। মোদি সরকারের (Modi Government) থেকে এই টাকা আদায়ে বাংলার মানুষ লড়াই চালাচ্ছেন। সঙ্গে রয়েছেন তৃণমূল নেতৃত্ব (TMC)। মঙ্গলবার দিল্লিতে ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন সাংসদ দোলা সেন (Dola Sen), সাংসদ সামিরুল ইসলাম(Samirul Islam), সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mondal), সাংসদ প্রকাশ চিক বরাইক। একইসঙ্গে তাঁরা জানালেন বাংলার বকেয়া আদায়ে এই লড়াই চলবেই।

দোলা সেন জানান, দুর্নীতি থাকলে তদন্ত করুন কিন্তু বাংলার মানুষ যে টাকা পায় তা দিন। দেশের আইন রয়েছে ১৫ দিনের মধ্যে মাইনের টাকা দিতে হয়। ২ বছর ধরে সাধারণ মানুষের টাকা আটকে রেখেছেন। এই বেআইনি কাজের জন্য আমরা মোদি সরকারকে ধিক্কার জানাই। পৃথিবীর ইতিহাসে মানুষের লড়াই শেষ কথা। প্রতুল মুখোপাধ্যায়ের গান ‘লড়াই করো, লড়াই করো’ গান গেয়ে নিজের বক্তৃতা শেষ করেন সাংসদ।

প্রকাশ চিক বরাইক বলেন, সাধারণ মানুষকে কুর্ণিশ জানাই। যারা এই লড়াইয়ে রয়েছেন। আমরা এই লড়াইকে স্বাগত জানাই। বাংলার টাকা ফেরত দেওয়ার আবেদনও করলেন এদিন সাংসদও।

সাংসদ প্রতিমা মণ্ডল জানান, ১০০ দিনের কাজে নানান রকম মানুষ যুক্ত থাকেন। তথ্য বলছে বাংলার লক্ষ লক্ষ মানুষ কাজ করেছেন এবং কোটি কোটি টাকা বাকি আছে। কোটি কোটি টাকা খরচ করে কেন্দ্র সংসদ ভবন তৈরি করেছে। সেখানে উদ্বোধনীতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুকে ডাকেননি। পিছিয়ে পড়া মানুষকে কেন্দ্র ডাকে না।

সাংসদ সামিরুল ইসলাম বলেন, কোটি কোটি টাকা আটকে দিয়েছে কেন্দ্র। ২০২১ সালে বাংলার মানুষ তাড়িয়েছিল বিজেপিকে। তার রাগের কারণ। ১০০ দিনের কাজের টাকায় লক্ষ লক্ষ মানুষের সংসার চলত। তৃণমূলের এই লড়াই গরিব মানুষের লড়াই। এই লড়াই চলবে।

Related articles

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...

”জলদি জলদি ভাগো…”! অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আগেই অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। মঙ্গলবার, নদিয়ার (Nadia) কল্যাণীর এপিজে আবদুল কালাম প্রেক্ষাগৃহে বৈঠকে পরে আরও কড়া বার্তা...

বড়সড় ধাক্কা! ফলতার জাহাঙ্গীরের রক্ষাকবচ প্রত্যাহার হাইকোর্টের

কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ফলতার জাহাঙ্গীর খান। তাঁর আইনি রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিল আদালত। নতুন করে তাঁকে...

দুঃসময়ে আবার বেসুরো সুখেন্দুশেখর! প্রতিকূল ইস্যুতে ‘বিপ্লব’, কটাক্ষ তৃণমূলের

ফের একবার সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলায় দলবিরোধী কথা। তৃণমূল জমানায় বাংলার সময়কালকে কার্যত ‘অরাজক’ অবস্থা বলে দাবি করলেন...