Wednesday, May 13, 2026

নোবেল পুরস্কারে বিজ্ঞানীদের জয়জয়কার, এবার সম্মানিত তিন পদার্থবিদ

Date:

Share post:

কোভিডের (Covid 19) থাবা থেকে বিশ্বকে বাঁচিয়ে চিকিৎসাশাস্ত্রে (Medical Science) জোড়া নোবেল ক্যাটালিন-ওয়েইসম্যান। এবার পদার্থবিদ্যার জয়জয়কার ২০২৩ এর নোবেল পুরস্কারে মঞ্চে। পরমাণু এবং অণুর মধ্যে ইলেকট্রন খুঁজে পাওয়ার উপায় নিয়ে গবেষণার করে এবছর নোবেল পুরস্কার পেয়ে গেলেন ফ্রান্সের পিয়েরে আগোস্তিনি, হাঙ্গেরিয়ান-অস্ট্রিয়ান ফ্রারেঙ্ক ক্রাউস এবং ফরাসি-সুইডিশ অ্যানি লুইলিয়ে(Pierre Agostini of France, Hungarian-Austrian Franzen Krause and French-Swedish Annie Lhuillier)। তাঁদের গবেষণা চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্সের প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে বলেই মত বিশিষ্ট পদার্থবিদদের।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমির (Royal Swedish Academy) তরফে জানানো হয়েছে, আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে একটি অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।১৯০১ সাল থেকে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার শুরু হওয়ার পর পঞ্চম মহিলা হিসেবে সেই বিশেষ সম্মান পেলেন লুইলিয়ে। বিশ্ববিদ্যালয় ক্লাস চলাকালীন তিনি এই খবর পান এবং আনন্দে আত্মহারা হয়ে ক্লাস শেষ করে উঠতে পারেননি বলেও জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়ো স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক হলেন আগোস্তিনি। হাঙ্গেরিয়ান-অস্ট্রিয়ান ক্রাউস জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের অধিকর্তা। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের তরফে জানানো হয়েছে যে এই তিন পদার্থবিদের গবেষণা অত্যন্ত সম্ভাবনাময়। আগামিতে রক্তের নমুনা সংক্রান্ত রোগের বিষয়েও এটি পথ দেখাবে।

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...