Sunday, March 15, 2026

‘কোয়ান্টাম ডট’ আবিষ্কার, রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

Date:

Share post:

চলতি বছরে রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। আর তাঁরা হলেন ফরাসি রসায়নবিদ মুঙ্গি জি বাওয়েন্দি (Moungi G. Bawendi), মার্কিন গবেষক লুইস-ই-ব্রুস (Louis E. Brus) এবং অ্যালেক্সি আই একিমোভ (Alexei I. Ekimov)। বুধবার স্টকহোমে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

কোয়ান্টাম ডটের আবিষ্কার (quantum dots) এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি এবং ন্যানোপার্টিকলের আকার এবং এই সংক্রান্ত একাধিক ক্ষেত্রে অবদান রয়েছে এই তিন বিজ্ঞানীর। আর এহেন কৃতিত্বের জন্যেই এই পুরস্কার দেওয়া হয়েছে। এই ‘কোয়ান্টাম ডটস’ দেখা যায় টেলিভিশন স্ক্রিনে, এলইডি ল্যাম্পে, অপারেশন থিয়েটারে। সার্জনরা এখন অপারেশনের সময়ে কোয়ান্টাম ডটস ব্যবহার করে টিউমার আক্রান্ত টিস্যুগুলিকে আলোকিত করে নেন। ফলে ক্যানসারের অপারেশনের ক্ষেত্রে সার্জনেরা অনেকটা নিখুঁতভাবে কাজ করতে পারেন।

প্রসঙ্গত, চলতি বছর ২ অক্টোবর থেকে শুরু হয়ে ৯ অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে নোবেল বিজয়ীদের নাম। গত সোমবার চিকিৎসাবিজ্ঞানে, মঙ্গলবার পদার্থে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সাহিত্যে ও শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীর নাম জানা যাবে। দুদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।

আরও পড়ুন- রবীন্দ্র সদন থেকে মিছিল করে ‘রাজভবন চলো’, রাজ্যপাল দেখা না করলে পরবর্তী কর্মসূচি: অভিষেক

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...