Friday, June 26, 2026

রবীন্দ্র সদন থেকে মিছিল করে ‘রাজভবন চলো’, রাজ্যপাল দেখা না করলে পরবর্তী কর্মসূচি: অভিষেক

Date:

Share post:

দিল্লিতে তৃণমূলের সাংসদ, মন্ত্রী, বিধায়কদের উপর হামলার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ‘রাজভবন চলো’ ডাক দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দিল্লি ফিরে বুধবার, বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল। তাঁর কাছেই গিয়ে আমরা এই বিষয়ে প্রতিবাদ জানাব।

বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করেন অভিষেক

  • বিকেল ৩টেয় রবীন্দ্রসদন থেকে মিছিল
  • মিছিল করে রাজভবন যাবেন তৃণমূল নেতৃত্ব ও ভুক্তভোগীরা
  • এরপর রাজভবনে যাবেন ৩৫-৪০জনের প্রতিনিধি দল
  • রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেবেন

কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করবে তৃণমূল। দিল্লিতে তৃণমূলের সাংসদ-বিধায়কদের হেনস্থা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ‘মিথ্যাচারের’ ঘটনায় রাজ্যপালকে কেন্দ্রের সঙ্গে কথা বলার দাবি জানাবেন তাঁরা। একই সঙ্গে যে ৫০ লক্ষ চিঠি তাঁরা কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ ও গ্রামোন্নয়ন মন্ত্রীকে দেবেন বলে নিয়ে গিয়েছিলেন, তাও রাজ্যপাল দেওয়া হবে বলে জানান অভিষেক (Abhishek Banerjee)।

এরপরেই রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, রাজ্যপাল তো বাংলার সব বিষয় নিয়ে মতামত দেন। রাজ্য সরকার কাজ নিয়ে সমালোচনা করেন। তিনি বলুন, একগুলি মানুষকে ১০০ দিনের কাজ করিয়ে টাকা না দেওয়া কোন ধরনের ন্যায়। এ নিয়ে কেন্দ্রের প্রতিনিধি রাজ্যপাল ব্যবস্থা নিন। তিনি যদি দেখা না করেন, তাহলে সেখান থেকে বেরিয়েই তারা পরের পদক্ষেপ ঘোষণা করবনে বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...