Friday, May 8, 2026

অ্যাডামাসে স্বাস্থ্য সম্পর্কিত উদ্ভাবনী আলোচনা বিজ্ঞানীদের

Date:

Share post:

অ্যাডামাস ইউনিভার্সিটি স্কুল অফ লাইফ সায়েন্স অ্যান্ড বায়ো টেকনোলজির উদ্যোগে এবং দ্য সোসাইটি অফ বায়োলজিক্যাল কেমিস্টস ও মাইক্রোবায়োলজিস্টস সোসাইটির সহযোগিতায় সম্প্রতি অনুষ্ঠিত হল তিন দিনের বায়োনেক্সট ২০২৩ আন্তর্জাতিক সম্মেলন। এদিনের সম্মেলনে অ্যাডামাসে আয়োজিত ওই সম্মেলনে ভারতীয় প্রতিনিধিরা ছাড়াও হাজির ছিলেন ইউনাইটেড কিংডম এবং পোল্যান্ডের প্রতিনিধিরা।

সম্মেলনের আলোচনায় অংশ নেন ড. রুদ্রপ্রসাদ সাহা, অ্যাডামাস ইউনিভার্সিটির স্কুল অফ লাইফ সায়েন্স এবং বায়ো টেকনোলজির ডিন, সিএসআইআর-আইআইসিবি’র মুখ্য বিজ্ঞানী ড. শিবশঙ্কর রায়; নাইসেড-এর ডিরেক্টর ও বিজ্ঞানী ড. শান্তা দত্ত; ড. সুশান্তকুমার মণ্ডল, বিশ্ববিদ্যালয়ের ডিন অফ অ্যাকাডেমিকস এবং ডিন অফ কোয়ালিটি অ্যাসিওরেন্স অ্যান্ড অ্যাক্রিডিটেশন, এবং ইউনিভার্সিটির রেজিস্ট্রার সৌভিক রায়চৌধুরি। মৌলিক গবেষণালব্ধ জ্ঞানের সঞ্চারই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন- বাংলার পাশাপাশি এবার প্রবাসের পুজোকেও ‘বিশ্ববাংলা শারদ সম্মান’, ২৬ তারিখ জেলায় কার্নিভাল: ইন্দ্রনীল

 

Related articles

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান: থাকবেন সিনে দুনিয়ার একঝাঁক তারকা

রবীন্দ্রজয়ন্তীতে বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। শুক্রবার অমিত শাহ ঘোষণা...

ফলতা বিধানসভা পুনর্নির্বাচনে নতুন সাধারণ পর্যবেক্ষক ও ব্যয় পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বাংলায় দুদফায় নির্বাচন হয়ে, ফলও প্রকাশিত। রাজ্যে পট পরিবর্তন। কিন্তু এখনও একটি কেন্দ্রের নির্বাচন বাকি। কারণ, দ্বিতীয় দফায়...

চোটের জন্য খেলেছেন না আইপিএলে, মাঠের বাইরে নয়া নজির ধোনির

চোটের জন্য আইপিএলে মাঠে নামতেই পারছেন না মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni)। কিন্তু মাঠের বাইরে নয়া নজির গড়লেন মাহি।...

হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল প্রকাশ, শুভেচ্ছা মমতা-অভিষেকের

পরীক্ষা শেষ হওয়ার ঠিক ৮৩ দিনের মাথায় প্রকাশিত হলো হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। এবারেও সাফল্যের...