Sunday, March 15, 2026

পাশে থাকার বার্তা! অবস্থান মঞ্চ থেকে বিজেপি সরকারের উ.ৎখাতের ডাক মানস ভুঁইয়ার

Date:

Share post:

একশো দিনের কাজ সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। আর তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে বাংলার বঞ্চিতরা। শনিবার তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে বিগত ৩ দিন ধরে চলা অবস্থান মঞ্চ থেকে মোদি সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে অবস্থান বিক্ষোভ চলছে তার পাশে থাকার বার্তাও দেন তিনি।

অবস্থান মঞ্চ থেকে এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে মানস ভুঁইয়া বলেন, এই লড়াই ২০ লক্ষ বঞ্চিত মানুষের জন্য। একটা রাজ্য থেকেই এই লড়াই হচ্ছে। গণতান্ত্রিক পরিসরে আর কোনও দল নেই।কলিযুগের তৃতীয় পাণ্ডব হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও মানুষের আশীর্বাদে বিজেপিকে তাড়াবে এই অভিষেকই।

 

তিনি আরও বলেন, যেদিন সংসদে ১০০দিনের কাজ নিয়ে আইন প্রণয়ন হয়, সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম। আইনে পরিষ্কার বলা আছে, যারা কাজ চাইবে তাদের কাজ দিতে হবে। কাজ করলে টাকাও দিতে হবে। যে টাকা আটকাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেই গরিব মানুষের ন্যায্য পাওনা টাকা চাইতেই ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে দিল্লি গিয়েছিলেন। ওরা বলছে চুরি হয়েছে। অযৌক্তিক কথা। বাংলার হকের মানুষের টাকা আদায়ে অভিষেকের নেতৃত্বে এই লড়াই চলবে। ওর সঙ্গে থাকুন সবাই, ওকে আশীর্বাদ করুন।

আরও পড়ুন- Telengana: বিজেপিতে যোগ দিলেন বে.আইনি জু.য়া ক্লাব চালানোয় অ.ভিযুক্ত চিকোটি প্রবীণ

spot_img

Related articles

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...