Friday, May 15, 2026

ইজরায়েলে নিখোঁজ অভিনেত্রী নুসরত! ২৪ ঘণ্টা ধরে নায়িকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন 

Date:

Share post:

চিন্তা বাড়ছে অনুরাগীদের, গত ২৪ ঘণ্টায় একবারও যোগাযোগ করা যায়নি বলিউড অভিনেত্রী নুসরত ভারুচার (Nushrratt Bharuccha) সঙ্গে। ৩৯ তম হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (39th Haifa International Film Festival) যোগ দেওয়ার জন্য সম্প্রতি ইজরায়েল (Israel) যান অভিনেত্রী। তাঁর ছবি ‘আকেলি’ এই চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে বিপদে পড়েছেন নায়িকা (Nushrratt Bharuccha stranded)। সূত্রের খবর প্যালেস্তাইনের গাজা স্ট্রিপে পাল্টা হামলা শুরু করেছে ইজরায়েলের সেনাবাহিনী ইজরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF)। সেই হামলায় ১৯৮ প্যালেস্তাইনবাসীর মৃত্যু হয়েছে গাজা স্ট্রিপে। আহত হয়েছেন প্রায় ১ হাজার ৬১০ জন।

অভিনেত্রীর টিম জানাচ্ছে শনিবার বেলা সাড়ে বারোটায় শেষবারের মতো নুসরত ভারুচার সঙ্গে যোগাযোগ করা গেছিল। তিনি জানিয়েছিলেন, বেসমেন্টে সুস্থ অবস্থায় রয়েছেন। তারপর ২৪ ঘণ্টা কেটে গেছে, আর কোনভাবেই অভিনেত্রীর কোনও খবর নেই। ফলে উদ্বেগ বাড়ছে। টিমের সদস্যরা মনে করছেন খুব দ্রুতই নুসরতকে সুস্থভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...