Thursday, May 14, 2026

ম.র্মান্তিক! ফ্রিজের কম্প্রেসর ফে.টে বেঘোরে প্রা.ণ গেল একই পরিবারের ৫ জনের

Date:

Share post:

মর্মান্তিক,বাড়ির মধ্যেই ফ্রিজের কম্প্রেসর ফেটে মৃত্যু হল একই পরিবারে পাঁচজনের।মৃতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।পাঞ্জাবের জলন্ধরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্রিজের বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আগুন ধরে যায় গোটা বাড়িতে। সেখানেই বেঘোরে পুড়ে মৃত্যু হয় পাঁচ জনের।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। জলন্ধরের অবতার নগর এলাকায় একটি বাড়িতে ফ্রিজের কম্প্রেসর ফেটে যায়।ঘটনার সময় বাড়িতে ছিলেন ৭০ বছর বয়সি যশপাল ঘাই ও ৪০ বছর বয়সি রুচি ঘাই, ১৪, ১২ ও ১০ বছর বয়সি তিন কিশোর-কিশোরী।

গোটা বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে।পুলিশ কোনও মতে বাড়ির ভিতর থেকে পাঁচজনকে উদ্ধার করে।দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। চিকিৎসা চলাকালীনই পাঁচজনের মৃত্যু হয়।কীভাবে ফ্রিজের কম্প্রেসর ফাটল, সেখান থেকে কীভাবে আগুন ছড়াল তা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করছে ফরেন্সিক টিম।কেন এভাবে ফ্রিজের কম্প্রেসর ফেটে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।জানা গিয়েছে, যে ফ্রিজের কম্প্রেসর ফেটে বিপত্তি সেটি বেশ কয়েক বছরের পুরনো। কিন্তু কম্প্রেসর ফেটে এমন হতে পারে,তা ধারণা করতে পারেননি কেউই।

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...