Thursday, May 14, 2026

ফের মুর্শিদাবাদে ডে.ঙ্গির থা.বা! ম.র্মান্তিক পরিণতি প্রৌঢ়ার

Date:

Share post:

ফের মুর্শিদাবাদে (Murshidabad) ডেঙ্গির (Dengue) বলি এক প্রৌঢ়া। হাসপাতাল সূত্রে খবর, গত কয়েকদিন ধরে প্রবল জ্বরে ভুগছিলেন মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত দফাহাট গ্রামের বাসিন্দা বছর পঞ্চাশের আরতি সাহা (Arati Saha)। বাড়িতে রেখে দীর্ঘ চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় আরতি সাহাকে স্থানীয় মহিশাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। কিন্তু হাসপাতালে গেলে অবস্থার আরও অবনতি হতে থাকে প্রৌঢ়ার। এরপরই রবিবার সকালে আরতি সাহাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই গভীর রাতে মৃত্যু হয় আরতি দেবীর।

মৃতার মেয়ে সান্ত্বনা মণ্ডল বলেন, বিগত কয়েকদিন ধরে মায়ের জ্বর থাকায় তাঁকে প্রথমে মহিশাইল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে রক্ত পরীক্ষার পর জানা যায় মায়ের ডেঙ্গি হয়েছে। রবিবার সকাল থেকে আচমকা মায়ের বমি শুরু হওয়ায় চিকিৎসকরা তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন। এরপর সেখানেই রবিবার গভীর রাতে মায়ের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে মুর্শিদাবাদের বড়ঞা থানার নিমাগ্রামের এক যুবকও ডেঙ্গি আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। পাশাপাশি এর আগেও সুতির দুই বাসিন্দার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

 

 

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...