Wednesday, March 18, 2026

পার্থ-মানিক-শৌভিকের জামিনের শুনানি ফের পিছিয়ে গেল

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের জামিনের আবেদনের শুনানি ফের পিছিয়ে গেল।আপাতত আরও আট দিন পিছিয়ে গেল শুনানি। কলকাতা হাই কোর্টে ওই মামলার পরবর্তী শুনানি হবে ১৭ এবং ১৮ অক্টোবর। মানিক পুত্র শৌভিক ভট্টাচার্যের জামিনের শুনানিও সোমবার হওয়ার কথা ছিল। তা আরও দু’দিন পিছিয়ে দিয়েছে আদালত।

সোমবার হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে জামিনের আবেদন জানান নিয়োগ মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক। কিন্তু ইডি আদালতে জানায়, জামিনের বিরোধিতায় হলফনামা দিতে তাদের আরও কিছুটা সময় প্রয়োজন। আরও ১০ দিন সময় লাগবে বলে জানান ইডির আইনজীবী।

বিচারপতি ঘোষ ইডির আর্জি মঞ্জুর করেছেন। মানিকের মামলাটি আদালতে উঠবে আগামী ১৭ অক্টোবর। পার্থের মামলার শুনানি হবে ১৮ অক্টোবর। ওই দিন ইডিকে হলফনামা আদালতে জমা দিতে হবে।

মানিকের পুত্র শৌভিকও বিচারপতি ঘোষের বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু এই মামলার ক্ষেত্রে অন্য যুক্তি পেশ করে ইডি। কেন্দ্রীয় সংস্থা জানায়, হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে ইডির তদন্তকারী আধিকারিক পরিবর্তিত হয়েছেন।এখন দায়িত্বে এসেছেন নতুন অফিসার। তাই এই মামলার জন্য নতুন করে কিছুটা সময় চেয়েছে ইডি।

 

spot_img

Related articles

ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক সিইও দফতরে 

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক প্রস্তুতি পর্যালোচনায় বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে অনুষ্ঠিত হল উচ্চপর্যায়ের বৈঠক। নির্বাচনকে...

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...