Thursday, May 7, 2026

গলসিতে দলীয় কার্যালয়ে আ.ক্রান্ত তৃণমূল,কা.ঠগড়ায় সিপিএম

Date:

Share post:

তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল গলসিতে।কাঠগড়ায় সিপিএম। গলসি-১ ব্লকের রামপুর গ্ৰামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, তৃণমূলের কার্যালয়ে সোমবার রাত ৯টা নাগাদ সিপিএমের ১০-১২ জন কর্মী গিয়ে চড়াও হন।সেই সময় দলীয় কার্যালয়ে শ্যামল মুখোপাধ্যায় নামে এক তৃণমূল কর্মী বসেছিলেন। তাঁকে রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ।ছুটে আসেন স্থানীয়রাও। আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।যদিও অভিযোগ মানতে চায়নি সিপিএম।

পোতনা-পুরষার অঞ্চল সভাপতি তৃণমূলের রবিউল মল্লিকের অভিযোগ, “মদন সামন্তের নেতৃত্বে এই ঝামেলা হয়। আমাদের লোকেরা পার্টি অফিসে বসেছিল। জনা ১২ লোক এসে আমাদের তৃণমূল কর্মীকে মারধর করে। অন্যদিকে ডিওয়াইএফআইয়ের জেলা কমিটির সদস্য মনসিজ হোসেনের দাবি, ভোটের ময়দানে না পেরে এখন জনপ্রতিনিধিকে টপকে কাজ দেখাতে চাইছে তৃণমূল। যা গ্রামের মানুষ ভালভাবে নিচ্ছেন না।

মনসিজ বলেছেন, পঞ্চায়েত ভোটে ব্লক প্রশাসন ও পুলিশকে সঙ্গে নিয়ে বামপন্থীদের মনোনয়ন আটকানোর চেষ্টা করা হয়েছিল। তারপরও পোতনা-পুরষার রামপুরে গ্রামপঞ্চায়েতের একটা আসন সিপিএমের দখলে। শাসকদল আমাদের না জানিয়ে কাজ করতে চাইছে। তার বিরোধিতা করছে গ্রামবাসী। গ্রামের মানুষ দলগতভাবে প্রতিরোধ গড়ে তুলেছেন। এরসঙ্গে সিপিএমের কোনও সম্পর্কই নেই।পুলিশি হস্তক্ষেপে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

Related articles

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...

মেঘ-রোদের লুকোচুরিতে বৃষ্টি ভিজল শহর, দিনভর জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস!

বৃহস্পতিবারের সকাল থেকেই বৃষ্টি ভিজল শহর (Rain in Kolkata)। পূর্বাভাস সত্যি করে কলকাতাসহ শহরতলির আশপাশে হালকা থেকে মাঝারি...

গভীর ষড়যন্ত্র, সাধারণ অপরাধীর কাজ নয়: চন্দ্রনাথ খুনে গুরুতর অভিযোগ শমীকের

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গুরুতর অভিযোগ করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik...

পুলিশের সামনে হগ মার্কেটে বুলডোজার! দায়ের জনস্বার্থে মামলা

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কোথাও ভাঙা হচ্ছে তৃণমূলের কার্যালয়। আবার কোথাও বেধড়ক মারধর...