Thursday, May 7, 2026

ফের কলকাতায় ডে.ঙ্গি আক্রা.ন্তের মৃ.ত্যু,পরীক্ষায় জোর দেওয়ার নির্দেশ নবান্নের

Date:

Share post:

বর্ষা বিদায় নিলেও ডেঙ্গি (Dengue) কমার লক্ষণ নেই। ফের কলকাতায় ডেঙ্গি আক্রান্তর মৃত্যু ( dengue patient death) । দমদম পুরসভার (Dumdum) উত্তর বাদরা এলাকায় এই প্রথম কোনও বাসিন্দার ডেঙ্গিতে মৃত্যু হল। গত সোমবার জ্বর নিয়ে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID hospital) ভর্তি হন সিদ্ধার্থ বালা নামের বছর পঁচিশের এক যুবক। আজ সকালে তাঁর মৃত্যুর খবর আসে। ডেথ সার্টিফিকেটে (Death Certificate) ডেঙ্গির উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে।

পুজোর আগে ডেঙ্গি রুখতে তৎপর নবান্ন (Nabanna)। হাসপাতালে যথাযথ চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গি মোকাবিলায় স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো জেলায় জেলায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। নজরে ২১টি ব্লক, ৩০টি পঞ্চায়েত, ১৩টি পুরসভা। পরিসংখ্যান বলছে, ৬৮টি হটস্পট থেকেই রাজ্যের ৯০ শতাংশ ডেঙ্গি‌। দাপট কমাতে এই রোগ সনাক্তকরন পরীক্ষায় জোর দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...