Thursday, June 18, 2026

হাওড়া স্টেশনে শি.উরে ওঠা দৃশ্য! রক্ষক রক্ষা করলেন যাত্রীকে

Date:

Share post:

ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রাণহানির প্রবল সম্ভাবনা। সেই অবস্থা থেকে এক যাত্রীকে বাঁচালেন আরপিএফের এএসআই। চলন্ত অবস্থায় আপ হাওড়া-পুরী বন্দেভারত এক্সপ্রেসে (Vandebharat Express) উঠতে গিয়ে পড়ে যান এক যাত্রী। চলন্ত ট্রেন (Train) ও প্ল্যাটফর্মের মাঝে ঢুকে যাওয়ার আগে দৌড়ে গিয়ে তাঁকে টেনে বের করে আনেন ওই এএসআই। মঙ্গলবার ভোরে হাওড়া স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনায় শিউরে ওঠেন অন্যান্য যাত্রীরা। উদ্ধারকারীকে পুরস্কৃত করবে রেল।

হাওড়া থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ট্রেনছুট এক যাত্রী কিছুটা দৌড়ে গার্ডের কমরায় ওঠার চেষ্টা করেন। কিন্তু টাল সামলাতে না পেরে প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের মাঝে পড়ে যান। ট্রেনের সঙ্গেই ঘষতে ঘষতে এগোতে থাকেন। তাই দেখে ওই যাত্রীকে উদ্ধার করতে ছুটে যান সেখানে কর্তব্যরত আরপিএফের এএসআই বিনোদকুমার চৌধুরি। যাত্রীকে টেনে বের করে প্ল্যটফর্মে নিয়ে আসেন তিনি। ফলে কোনওক্রমে প্রাণে বেঁচে যান ওই যাত্রী।

হাওড়া স্টেশনে এই ধরনের ঘটনা আগে ঘটলেও বন্দেভারত এক্সপ্রেসে (Vandebharat Express) এই ঘটনা এই প্রথম। বিহারবাসী বিনোদকুমার চৌধুরি কর্মদক্ষতার জন্য বরাবরই বিভাগে জনপ্রিয়। উদ্ধারকারীকে পুরস্কৃত করার কথা ঘোষণা করেছেন পূর্বরেলের আরপিএফের আইজি পরমশিব।

Related articles

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...