Tuesday, May 19, 2026

পুজোর আকাশে বাড়ছে আর্দ্রতাজনিত অস্ব.স্তি!

Date:

Share post:

দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) সঙ্গে দূরত্ব বাড়িয়েছে নিম্নচাপ। কিন্তু বর্ষা বিদায় নিতেই গরমের দাবদাহ শুরু। শরতের আকাশে একদিকে শারদীয়ার আমেজ অন্যদিকে আর্দ্রতা জনিত অস্বস্তি। তাই প্রাক পুজো আবহে রীতিমতো ঘর্মাক্ত বাঙালি। আবার যদি সমুদ্রে কোনও নিম্নচাপ তৈরি না হয়, তাহলে বর্ষা চলতি সপ্তাহের শেষভাগের আগেই বিদায় নেবে ৷ অর্থাৎ সেক্ষেত্রে নির্বিঘ্নেই কাটবে শারদোৎসব ৷

বৃষ্টি বিদায় নেওয়ায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ- দুই জায়গাতেই গরম বেড়েছে। শরতের আবহে এই চড়া রোদ বেশ বিপাকে ফেলছে সাধারণ মানুষকে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)জানিয়েছে, পূর্ব ভারত থেকে এবারের মতো বর্ষার বিদায় পর্ব শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে জলীয় বাষ্প কমবে, বদলে ঠান্ডা শুকনো বাতাস ঢুকতে শুরু করবে। যার কারণে পারদও একটু একটু করে নামতে শুরু করবে। মহালয়ার দিন শনিবার দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

Related articles

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...

সংরক্ষণে কাটছাঁট: প্রকাশিত রাজ্যের নতুন ওবিসি তালিকা

কলকাতা হাই কোর্ট পর্যন্ত বারবার পূর্বতন রাজ্য সরকার ও বর্তমান শাসক দল লড়াই চালিয়েছিল ওবিসি সংরক্ষণের স্বচ্ছ তালিকা...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আধিকারিকের রহস্যমৃত্যু

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের এক আধিকারিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার চট্টগ্রামের খুলশি এলাকায় ভারতের সহকারী হাইকমিশনের অফিস থেকে ওই...

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...