Monday, February 2, 2026

রিজওয়ান সেঞ্চুরি উৎসর্গ করলেন যু.দ্ধবিধ্বস্ত গাজার ভাইবোনদের

Date:

Share post:

পাকিস্তানের উইকেটকিপার–ব্যাটসম্যান মহাম্মদ রিজওয়ান বিশ্বকাপে ফিনিক্স পাখির মতো উড়ছেন! প্রথম ম্যাচে পঞ্চাশের পর শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছেন ওয়ানডে কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরি।বিশ্বকাপে এটি রিজওয়ানের প্রথম সেঞ্চুরি। যেভাবে অপরাজিত থেকে ৩৪৪ রান তাড়া করে দলকে জিতিয়েছেন, স্বাভাবিকভাবেই এই সেঞ্চুরির বিশেষ তাৎপর্য আছে রিজওয়ানের কাছে। ‘বিশেষ’ এই সেঞ্চুরি যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের প্রতি উৎসর্গ করেছেন এই পাকিস্তানি ক্রিকেটার।

গত শনিবার ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস আকাশ ও স্থলপথে ইজরায়েলিদের ওপর আক্রমণ করে। এতে কয়েক শ মানুষ নিহত হন। এই ঘটনায় পাল্টা হামলা চালায় ইজরায়েল। গাজায় বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি ও জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। সেখানকার প্রায় ২৩ লক্ষ বাসিন্দার জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। প্রাণ হারিয়েছেন ৩ হাজারের বেশি মানুষ।বুধবার টুইটে রিজওয়ান লিখেছেন, ‘এই সেঞ্চুরি গাজার ভাইবোনদের জন্য।’

গতকাল রিজওয়ানের অপরাজিত সেঞ্চুরি ও আবদুল্লাহ শফিকের সেঞ্চুরিতেই পাহাড়সম রান তাড়া করে পাকিস্তান। শুরুতেই দুই উইকেট খোয়ানো পাকিস্তানকে পথ দেখান এই দুই ব্যাটার। শফিক আউট হয়ে ফিরে গেলেও থামেননি রিজওয়ান। সব বাধা সামলে জয় সঙ্গে নিয়েই মাঠ ছাড়েন তিনি। হায়দরাবাদে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দলের ৬ উইকেটের জয়ে অপরাজিত ১৩১ রান করেন রিজওয়ান।

১২১ বলের অনবদ্য ইনিংসে তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। এমন সেঞ্চুরিতে ম্যাচের সেরাও হয়েছেন এই উইকেটকিপার–ব্যাটসম্যান। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি রিজওয়ান। টুইটে তিনি লিখেছেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। পুরো দলকেই কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে আবদুল্লাহ শফিক ও হাসান আলিকে, তারাই খেলাটাকে সহজ করেছে। যেভাবে হায়দরাবাদের মানুষ আমাদের সমর্থন করেছে, তাদের কাছে কৃতজ্ঞ।’

spot_img

Related articles

কোচ ব্যারেটোর রণকৌশলে বেঙ্গল সুপার লিগ খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

রয়্যাল সিটিকে ৩-২ গোলে হারিয়ে শ্রাচি  আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League )খেতাব জিতল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স(Howrah Hooghly Warriors)...

পাক বধ করে যুব বিশ্বরকাপের সেমিতে ভারত, বৈভবদের ব্যাটিং নিয়ে থাকল উদ্বেগও

পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে আইসিসি যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত(India)। ম্যাচ শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হল না। ৩৩.৩...

১৭ বছর পূর্তি স্পাইন রিসার্চ ফাউন্ডেশনের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় উদ্যোগ

কিশোরদের মেরুদণ্ড বিকৃতি শনাক্তকরণে বড় ভূমিকা নিল কলকাতার SRF-এর UPRIGHT 2026 কর্মসূচি। ১৭ বছর পূর্তি এই অনুষ্ঠান রবিবার...

T20 WC: ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট, আইসিসির শাস্তির মুখে পড়বে পাকিস্তান?

টি২০ বিশ্বকাপে (T20 World Cup)ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের (Pakistan)। বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার...