Saturday, March 14, 2026

আগামী দু সপ্তাহের জন্য ইজরায়েলে সব ফুটবল ম্যাচ স্থ.গিত করল উয়েফা

Date:

Share post:

আগামী দুই সপ্তাহের জন্য ইজরায়েলে সব রকম ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। গতকাল সংস্থাটি জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি পরে জানানো হবে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালিয়ে প্রচুর মানুষকে হত্যা করার পর যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল।২০২৪ ইউরো বাছাইয়ে বৃহস্পতিবার তেল আবিভের ব্লুমফিল্ড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ইজরায়েলের। উয়েফা জানিয়েছে, ‘নিরাপত্তা নিয়ে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে’ ম্যাচটি স্থগিত করা হয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বর ইউরো বাছাইপর্বে প্রিস্টিনায় ইজরায়েলের ম্যাচ কসোভোর বিপক্ষে। ম্যাচটি নির্ধারিত সূচিতে আয়োজন করা যায় কি না, সে বিষয়ে নিশ্চিত হতে আগামী কয়েক দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে উয়েফা। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘উয়েফা খুব গুরুত্বের সঙ্গে পরিস্থিতির ওপর নজর রাখবে এবং নতুন সিদ্ধান্ত কিংবা সূচি ঘোষণার আগে সব কটি দলের সঙ্গেই যোগাযোগ রাখবে।’

স্থগিত হওয়া ম্যাচগুলোর তালিকা প্রকাশ করেছে বিবিসি। ২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচ ছাড়াও ২০২৫ অনূর্ধ্ব-২১ ইউরো বাছাইয়েও দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে।১২ অক্টোবর ইজরায়েল বনাম এস্তোনিয়া এবং ১৭ অক্টোবর ইজরায়েল বনাম জার্মানি। দুটি ম্যাচের ভেন্যুই ইজরায়েল। এ ছাড়া ২০২৪ অনূর্ধ্ব-১৭ ইউরো টুর্নামেন্টও স্থগিত করা হয়েছে।ইজরায়েলি ক্লাব ম্যাকাবি হাইফা এই মরসুমে ইউরোপা লিগে খেলছে এবং আন্তর্জাতিক বিরতির পর স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মাঠে খেলতে যাবে তারা। ম্যাকাবি হাইফা ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে আগামী ৭ নভেম্বর।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...