Wednesday, May 13, 2026

অ.স্ত্র হাতে শহরকে স্তব্ধ করার চেষ্টা! আ.দিবাসীদের মিছিলে হাওড়া ব্রিজে ব্যাপক যানজট

Date:

Share post:

ফের সপ্তাহের কর্মব্যস্ত দিনে কাজে বেরিয়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হল নিত্যযাত্রীদের। বৃহস্পতিবার আদিবাসীদের মিছিলকে কেন্দ্র করে ব্যাপক যানজট সৃষ্টি হয় হাওড়া ব্রিজ (Howrah Bridge) থেকে শুরু করে শহরের একাধিক এলাকায়। কলকাতার রানি রাসমনি রোডের (Rani Rasmani Road) সমাবেশে যোগ দিতেই এদিন সকাল সকাল মিছিল বের করে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহলের (Bharat Jakat Majhi Paragana Mahal) সদস্যরা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বরাবরই তাঁদের সম্প্রদায়ের উপর মানবিক। ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগসুবিধার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট অগ্রাধিকার দেওয়া হয়েছে আদিবাসী সম্প্রদায়কে। তবুও ব্যস্ততম দিনে ফের শহরকে স্তব্ধ করার চেষ্টা আদিবাসী সংগঠনের। তবে এদিন অস্ত্র হাতে মিছিলের অভিযোগ ওঠে আদিবাসী সংগঠনের বিরুদ্ধে। ইতিমধ্যে, অস্ত্রধারীদের খুঁজে বের করার কাজ শুরু করেছে পুলিশ।

এদিন একাধিক ইস্যুতে রানি রাসমণি রোডে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আদিবাসী সংগঠন। আর সেই সমাবেশে যোগ দিতেই এদিন দলে দলে হাওড়া ব্রিজের ওপর দিয়ে মিছিল করে আদিবাসী সংগঠনের সদস্যরা। তবে অফিস টাইমে এই মিছিলের কারণে ব্যাপক যানজটের মধ্যে পড়তে হয় অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে। তবে মিছিলে যাতে কোনওরকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য হাওড়া ব্রিজে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ।

এর আগে গত মাসের শেষ দিকে কুড়মিদের তপশিলি উপজাতির স্বীকৃতির দাবির বিরোধিতায় পথে নামে একাধিক আদিবাসী সংগঠন। ধর্মতলায় আয়োজিত সেই সমাবেশে যোগ দিতে আসেন বহু আদিবাসী সমাজের মানুষ। সেদিনও হাওড়া ব্রিজ সহ কলকাতার একাধিক জায়গায় ব্যস্ত সময়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

 

 

 

 

Related articles

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...