Monday, May 4, 2026

নিয়োগ মামলার ত.দন্তে পুনর্বহাল মিথিলেশ কুমার মিশ্র, নির্দেশ প্রত্যাহার বিচারপতি সিনহার

Date:

Share post:

নিয়োগ-সহ রাজ্যের সমস্ত মামলা থেকে ইডির সহকারী অধিকর্তা মিথিলেশ কুমার মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা।শুক্রবার তিনিই ইডির আবেদন মঞ্জুর করে অপসারিত রাজ্যের সমস্ত তদন্তে মিথিলেশকুমারকে ফেরালেন।

ইডির সহকারী অধিকর্তার বিরুদ্ধে বিচারপতি অমৃতা সিনহার দেওয়া নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য হাইকোর্টে আর্জি জানিয়েছিল ইডি। সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে রুদ্ধদ্বার কক্ষে শুনানিতে ইডির আবেদন মঞ্জুর করেন বিচারপতি সিনহা। নিয়োগ-সহ সমস্ত মামলায় ফেরানো হল ইডির সহকারী অধিকর্তাকে। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে এই শুনানিতে অংশ নিলেন ইডির জয়েন্ট ডিরেক্টর। তিনি জানান, মিথিলেশ দক্ষ অফিসার। তিনি সঠিক ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন।

গত ২৯ সেপ্টেম্বর মিথিলেশকুমারকে রাজ্যের সমস্ত মামলার তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। তার আগে ২৫ সেপ্টেম্বর এই মামলায় বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন মিথিলেশ। ইডির বিশেষ তদন্তকারী দলের প্রধান আধিকারিক মিথিলেশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন মিথিলেশের কাজে তিনি অসন্তুষ্ট, তার ব্যাখ্যাও দেন বিচারপতি।

এর পরেই ইডিকে বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের সমস্ত মামলা থেকে যেন সরিয়ে দেওয়া হয় ইডির সহকারী অধিকর্তাকে। বৃহস্পতিবার সেই ইডি কর্তা আবার ফিরে আসেন বিচারপতির এজলাসে। বার বার আদালতের ভর্ৎসনার মুখে পড়েও তিনি আদালতে আর্জি জানান, নিয়োগ মামলার তদন্ত থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলেও রাজ্যের অন্য মামলাগুলির দায়িত্ব থেকে তাঁকে যেন সরানো না হয়। তার পরই আজ সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি।

Related articles

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে