Friday, May 15, 2026

প্রাক্তন কংগ্রেস বিধায়কের দিদির বাড়ি থেকে ৪২ কোটি উদ্ধার আয়কর হানায়

Date:

Share post:

প্রাক্তন কংগ্রেস বিধায়কের(Congress MLA) দিদির বাড়িতে আয়কর দফতরের তল্লাশি অভিযানে উদ্ধার হল ৪২ কোটি টাকা। বৃহস্পতিবার গভীর রাতে বেঙ্গালুরুর(Bengaluru) আরটি নগরের আত্মনন্দ কলোনির একটি ফ্ল্যাটে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা(IT Department)। সেই তল্লাশিতে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৫০০ টাকার নোটের বাণ্ডিলে ঠাসা ২১ টি বাক্স। যাতে টাকার পরিমান ছিল ৪২ কোটি।

আয়কর দফতর সূত্রে খবর, যে ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে, তিনি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এবং কাউন্সিলর অখণ্ড শ্রীনিবাস মূর্তির দিদি অশ্বত্থাম্মা। তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, ফ্ল্যাটের একটি ঘরে বিছানার নীচে টাকা রাখা ছিল। কোথা থেকে এই টাকা এল, কী কাজে এই টাকা ব্যবহারের উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই-ই নয়, ওই ব্যক্তির নিজস্ব টাকা কি না, যদি তা হয়েই থাকে, এই আয়ের উৎস কী, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। তবে যে ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছে সেখানে বিধায়কের দিদি থাকতেন না বলে আয়কর দফতর সূত্রে খবর।

উল্লেখ্য, বৃহস্পতিবার শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। তার মধ্যে আরটি নগরেও যায় আয়কর দফতরের একটি দল। বিধায়কের দিদির বাড়ি ছাড়াও পাঁচ জন ঠিকাদারের বাড়িতেও তল্লাশি চালায় আয়কর দফতর। আরটি নগর ছাড়াও অভিযান চালানো হয়েছে মুল্লুর, আরএভি এক্সটেনশন, বিইএল সার্কেল, মালেশ্বরম, ডলার্স কলোনি, সদাশিবনগরেও।

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...