Saturday, May 16, 2026

‘স্পর্শ’: তালবাদ্যের সুর ঝঙ্কার চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসবে

Date:

Share post:

রাত পোহালেই মহালয়া। ইতিমধ্যেই চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটিতে প্রস্তুতিপর্ব তুঙ্গে। পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের সূচনা। একপ্রকার রাত জেগে মণ্ডপে তৈরি হচ্ছে সুরেলা পরিবেশ। চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম ‘স্পর্শ’। সুরের ধ্বনিতে মোহময়ী হয়ে উঠছে পুজো প্রাঙ্গন। বিভিন্নরকম বাদ্যযন্ত্র নিয়েই এবারের শৈল্পিক চিন্তাভাবনা বলে জানালেন পুজো উদ্যোক্তা মৌসম মুখোপাধ্যায়।

শিল্পী শঙ্কর পাল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে জানান, “শান্তিনিকেতন যাওয়ার পথে একতারার সুর মনকে নাড়া দেয় এবং সেই সময় এক ১২ বছরের শিশুকে দেখলাম অভিভাবকের কাছে জানতে চাইল এটা কী! তখনই মনে হল আজকাল শিশুদের সংগীত জগৎ বা মাটির সাথে যোগাযোগ একেবারেই নেই। এই বাদ্যযন্ত্র সবই প্রকৃতি থেকে তৈরি। এগুলো সম্পর্কে ধারণা তাদের একেবারেই নেই। তাই মানুষের কাছে দুর্গাপুজোর মাধ্যমে এই বিষয়টি তুলে ধরার জন্যই এই চিন্তা বাস্তবায়িত করছি।”

পুজোর প্রস্তুতি প্রসঙ্গে মৌসম জানিয়েছেন, এক বছরের পুজো শেষের পরেই শুরু হয়ে যায় পরবর্তী পুজোর চিন্তাভাবনা। শিল্পীর চিন্তাকে রূপ দিতে গেলে সময় খুবই কম থাকে হাতে। এবারও তিনি চাননি প্রিয় শিল্পীকে হাতছাড়া করতে। তাছাড়া এমন অভিনব ভাবনা বাস্তবায়িত করতে পারলে মানুষের মনের গভীরে পৌঁছনো যায়।

আরও পড়ুন- পুজোয় ভাসবে কি বাংলা? মহালয়ার কয়েক ঘণ্টা আগে আবহাওয়ার বদল!

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...