Thursday, March 26, 2026

‘ম‍্যাচের দিনই পিচ দেখে ঠিক হবে প্রথম একাদশ’, পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে বললেন রোহিত

Date:

Share post:

আগামিকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের মহারণ। শনিবার আহমেদাবাদে মুখোমুখি ভারত-পাকিস্তান। সেই ম‍্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। সেই কেমন হবে টিম ইন্ডিয়ায় প্রথম একাদশ? কতটা তৈরি ভারতীয় দল? এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। আর এই নিয়ে ম‍্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এদিন সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে ম‍্যাচ নিয়ে রোহিত বলেন,” ঘরের মাঠে খেলা। ঘরের সমর্থকেরা সব সময় আমাদের পাশে থাকে। আমাদের ভাল খেলার শক্তি জোগায়। তাই ঘরের মাঠে খেলার সুবিধা অনেক বেশি। যখন ১ লক্ষ দর্শক আপনার হয়ে চিৎকার করবে তখন জেতার তাগিদ আরও বাড়বে। এই ম‍্যাচে নামার আগে ০-৭ ব্যবধানে পিছিয়ে পাকিস্তান। যদিও পরিসংখান নিয়ে ভাবছেন না রোহিত। এই নিয়ে তিনি বলেন,”আমি রেকর্ড নিয়ে ভাবি না। আর এই সব ম্যাচে আগে থেকে কেউ এগিয়ে থাকে না। যে দল ভাল খেলবে সেই দল জিতবে। আমরা মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

এদিকে পাকিস্তানের বিরুদ্ধে তিন স্পিনার কি খেলানো হবে? এই প্রশ্নও আসে রোহিতের কাছে। এই নিয়ে রোহিত বলেন,”আমি জানি না। এখনও পিচ দেখিনি। তাই কাদের খেলানো হবে তা ঠিক হয়নি। পিচ দেখে তারপর প্রথম একাদশ ঠিক করব। দিল্লি ও চেন্নাইয়ে খুব একটা শিশির পড়েনি। আহমেদাবাদে কতটা শিশির পড়ছে জানি না। যদি শিশির পড়ে তা হলে সেটা দল নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বুপূর্ণ হয়ে উঠবে।”

আরও পড়ুন:আগামিকাল ভারত-পাক মহারণ, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামার আগে কী বললেন বাবর আজম?

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...