Wednesday, May 13, 2026

ইজরায়েলে হা.মলার কথা আগেই জানিয়েছিল মার্কিন গুপ্তচর সংস্থা! প্রকাশ্যে চা.ঞ্চল্যকর রিপোর্ট

Date:

Share post:

ইজরায়েল (Israel) ও প্যালেস্টাইন (Palestine) খুব শীঘ্রই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এমন আশঙ্কার কথা আগেই জানিয়েছিল আমেরিকার গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA)। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে। আর সেই রিপোর্টকে কেন্দ্র করেই শুরু হয়েছে জল্পনা। রিপোর্টে বলা হয়েছে, গুপ্তচর সংস্থার তরফে আগেভাগেই জো বাইডেন (Joe Biden) প্রশাসনকে যুদ্ধের আশঙ্কার কথা জানানো হয়েছিল। ইজরায়েলে হামাস আক্রমণ চালানোর কয়েক সপ্তাহ আগেই এই সতর্কতা জারি করা হয়েছিল।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, চলতি বছরেই অক্টোবরের শুরুতে আমেরিকার গুপ্তচর সংস্থা রিপোর্ট প্রকাশ করে হামাসের হামলা নিয়ে সতর্ক করার পাশাপাশি তারা জানিয়েছিল সীমান্তের ওপার থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে তারা। এছাড়াও হামলার ঠিক এক দিন আগে অর্থাৎ ৫ অক্টোবর তারা ইজরায়েল থেকে রিপোর্ট সংগ্রহ করে জানায়, হামাসের কার্যকলাপে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছে। আর তা থেকেই স্পষ্ট হয়ে যায়, দ্রুত ইজরায়েলে হামলা চালাতে পারে জঙ্গিগোষ্ঠী হামাস। তবে হামাসের হামলা যে এতটা ভয়ঙ্কর হবে, তা প্রথমে আন্দাজ করতে পারেনি আমেরিকার গুপ্তচর সংস্থা। এমনিতে ইজরায়েল, গাজা নিয়ে নিয়মিত তথ্য সংগ্রহ করে জো বাইডেন সরকারকে আপডেট পাঠাত আমেরিকার গুপ্তচর সংস্থা। বিগত কয়েক বছর ধরেই এই কাজ করে আসছে তারা।

এদিকে, ইজরায়েল-হামাস যুদ্ধের অষ্টম দিনেও রক্তক্ষয় অব্যহত। তবে শনিবার ইজরায়েলের দাবি, ড্রোন হামলায় হামাস কমান্ডার আলি কাদির মৃত্যু হয়েছে। ইজরায়েলের দক্ষিণে তিনি যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন বলে খবর। শনিবার ইজরায়েলি ড্রোনের হামলা তাঁর মৃত্যু হয়। এদিকে ইজরায়েলে মৃতের সংখ্যা ইতিমধ্যে চার হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। সময় যত গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে ভয়াবহ অবস্থার ছবি।

 

 

 

 

Related articles

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...