Sunday, May 17, 2026

পাকিস্তানকে হারিয়ে উচ্ছ্বাসে ভাসতে নারাজ ভারত অধিনায়ক, বরং লক্ষ‍্যে ফোকাস রোহিত

Date:

Share post:

শনিবার আহমেদাবাদে বিশ্বকাপের ম‍্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। বাবর আজমদের ৭ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। সৌজন্যে রোহিত শর্মার দুরন্ত ইনিংস। পাশাপাশি ভারতীয় বোলারদের দাপট। এই জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। যদিও এই নিয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে নারাজ ভারত অধিনায়ক। বরং তাঁর লক্ষ‍্য  যে ট্রফি জয়, সেকথাই জানান ভারত অধিনায়ক।

এদিন ম‍্যাচ শেষে রোহিত বলেন,” এখন মাথা ঠান্ডা রাখতে হবে। আমরা অতিরিক্ত উত্তেজিত হতে চাই না। আবার খুব যে মনমরা হয়ে থাকব তেমনটাও নয়। বিশ্বকাপ একটা লম্বা প্রতিযোগিতা। লিগে ৯টা ম্যাচ রয়েছে। তার উপর সেমিফাইনাল এবং ফাইনাল রয়েছে। দলের ভারসাম্য বজায় রেখে এগিয়ে যেতে হবে আমাদের।”

এদিকে এই ম‍্যাচ জয়ের পুরো কৃতিত্ব বোলারদের দিলেন রোহিত। এই নিয়ে রোহিত বলেন,” ওরাই ম্যাচটা জেতাল আমাদের। এই পিচে ১৯১ রানে ওদের আটকে রাখা সহজ কাজ নয়। এই পিচ মোটেই ১৯১ রানের নয়। একসময় আমরা ভাবছিলাম হয়তো ২৮০ বা ২৯০ তাড়া করতে হবে। কিন্তু আমাদের দলে যার হাতেই বল দেওয়া হয় সেই কাজের কাজ করে দেয়। ছ’জন এমন ক্রিকেটার রয়েছে যারা কাজটা করতে পারে। হয়তো সবার দিন সমান যায় না। যার দিন ভাল যাচ্ছে তাকেই আসল কাজ করতে হয়। অধিনায়ক হিসাবে আমার কাজও গুরুত্বপূর্ণ। কে কোন দিন ভাল বল করছে সেটার খেয়াল রাখতে হয় আমায়।”

আরও পড়ুন:রোহিতের ঝড়ো ইনিংস, পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয় টিম ইন্ডিয়ার

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...