Thursday, June 25, 2026

রোহিতের ঝড়ো ইনিংস, পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয় টিম ইন্ডিয়ার

Date:

Share post:

আটে আট ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে ৮-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ভারতীয় দল। এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। সৌজন্যে ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন ৮৬ রান করলেন তিনি। সঙ্গে গড়লেন নজিরও। এদিন ম‍্যাচ দেখতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম‍্যাচে এদিন দেখা যায় ভারতীয় বোলারদের দাপট। প্রথমে ব‍্যাট প্রথমে ব‍্যাট করতে নেমে ১৯১ রান করে বাবর আজমের দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান অধিনায়ক বাবরের। ৫০ রান করেন তিনি। ৪৯ রান করেন রিজওয়ান। ৩৬ রান করেন ইমান উল হক। হাসান আলি করেন ১২ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবের। উইকেট পাননি শার্দুল ঠাকুর।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা টিম ইন্ডিয়া। ১৬ রানে আউট হন ম‍্যাচে ফেরা শুভমন গিল। এরপরই উইকেট হারান বিরাট। তিনিও করেন ১৬ রান। এরপর শ্রেয়াসকে সঙ্গী করে ভারতের জয়ের পথ প্রসস্থ করেন রোহিত। ৬৩ বলে ৮৬ রান করেন তিনি। ইনিংস সাজান ৬টা চার এবং ৬টা ছক্কা দিয়ে। এদিন নজিরও গড়েন রোহিত। একদিনের ক্রিকেটে ৩০০ ছক্কার নজির গড়েন তিনি। এদিকে ৫৩ রানে অপরাজিত শ্রেয়স। কে এল রাহুল অপরাজিত ১৯ রানে। পাকিস্তানের হয়ে দুই উইকেট শাহীন আফ্রিদির। একটি উইকেট হাসান আলির।

আরও পড়ুন:পাকিস্তানের বিরুদ্ধে কি করে এল সাফল্য, রহস্য ফাঁস করলেন কুলদীপ

 

 

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...