Tuesday, March 17, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আটে আট ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে ৮-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় পেল ভারতীয় দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া।

২) পাকিস্তানকে হারিয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করতে নারাজ ভারত অধিনায়ক। বরং তাঁর লক্ষ‍্য  যে ট্রফি জয়, সেকথাই জানান ভারত অধিনায়ক। ম‍্যাচ শেষে রোহিত বলেন,” এখন মাথা ঠান্ডা রাখতে হবে। আমরা অতিরিক্ত উত্তেজিত হতে চাই না। আবার খুব যে মনমরা হয়ে থাকব তেমনটাও নয়।

৩) কুলদীপ যাদবের একটি ওভার বদলে যায় পাকিস্তানের ইনিংস। এক ওভারে নিলেন সাউদ শাকিল এবং ইফতিকার আহমেদকে। কুলদীপের এই ওভারেই ভর করে চালকের আসনে আসে ভারত। কি করে এল সাফল্য? রহস‍্য ফাঁস করলেন কুলদীপ নিজেই।

৪) আহমেদাবাদে বাবর আজম টসের পর যখন কথা বলতে আসেন তখন দর্শক আসন থেকে ভেসে আসে ব্যাঙ্গাত্মক শিস। যা নিয়ে প্রতিবাদ করেন গৌতম গম্ভীর। বলেন, “সমর্থকের আচরণ দেখে খুব খারাপ লাগল। নিজের দেশকে সমর্থন করতেই পারেন। ”

৫) এদিকে ভারত-পাক ম‍্যাচে ভুল জার্সি পরে মাঠে নামেন বিরাট কোহলি। গোটা দলের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তাঁকে অন্য জার্সি পরে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পরে কোহলিকে কেউ ভুল জার্সি পরার ব্যাপারটি ধরিয়ে দেন। এরপর জার্সি বদলাতে মাঠ ছেড়ে উঠে যান কোহলি।

আরও পড়ুন:পাকিস্তানকে হারিয়ে উচ্ছ্বাসে ভাসতে নারাজ ভারত অধিনায়ক, বরং লক্ষ‍্যে ফোকাস রোহিত

spot_img

Related articles

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...