Monday, March 16, 2026

দুপুরে আচমকা সোদপুর স্টেশনে তারে আ.গুন, ট্রেন চলাচল ব্যা.হত

Date:

Share post:

রেলের (Rail) উদাসীনতায় ফের বিপত্তি! রবিবার দুপুরে আচমকা সোদপুর স্টেশনের উপর ফ্লাইওভারের সঙ্গে লাগানো তারের গোছায় আগুন লাগে। প্রথমে অল্প আগুন জ্বললেও  পরে সেই আগুন ক্রমশ বাড়তে থাকে। এলাকায় আতঙ্ক ছড়ায় তড়িঘড়ি রেলের পক্ষ থেকে তিন নম্বর এবং ৪ নম্বর লাইন দিয়ে ট্রেন (Train) চলাচল বন্ধ করে দেওয়া হয়।

দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নেভালে ফের ট্রেল (Train) চলাচল স্বাভাবিক হয়। প্রায় ৪০ মিনিট সোদপুর স্টেশনে তিন নম্বর ও ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় রেল যাত্রীদের। বারবার রেলের উদাসীনতার কারণে বিপদে পড়তে হচ্ছে যাত্রীদের। কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র হেলদোল নেই কেন্দ্রের।

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...