Thursday, June 11, 2026

গ্রিন কার্ডের নিয়মে বড় বদল আমেরিকার, উপকৃত ১৮ লক্ষ অভিবাসী

Date:

Share post:

মার্কিন মুলুকে থাকা বিদেশীদের জন্য সুখবর। আমেরিকার(America) তরফে জানানো হল, এবার এমপ্লয়মেন্ট অথারাইজেশন কার্ড(Employment Authorization Card) দেওয়া হবে অভিবাসীদেরও। এই এমপ্লয়মেন্ট অথারাইজেশন কার্ডের মেয়াদ পাঁচ বছর। বলার অপেক্ষা রাখে না নয়া নিয়মে উপকৃত হতে চলেছেন কয়েক লক্ষ ভারতীয়ের(Indians) পাশাপাশি বিদেশী নাগরিরা।

গত সপ্তাহ শেষেই আমেরিকার অভিবাসন বিভাগ সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের তরফে ঘোষণা করা হয় যে এমপ্লয়মেন্ট অথারাইজেশন ডকুমেন্টের বৈধতার সময়সীমার মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর করা হচ্ছে। যারা আমেরিকার নাগরিক নন এবং আমেরিকায় কাজ করার জন্য অথারাইজেশনের আবেদন করেছেন বা কার্ড রিনিউয়ের আবেদন জানিয়েছেন-উভয়ের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে। নয়া নিয়মে আমেরিকার আইএনএ ২৪৫-র অধীনে আশ্রয়ের জন্য আবেদনকারী, ডিপোর্টেশন বা দেশ থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত বাতিলের আবেদনকারীরা ৫ বছরের জন্য এমপ্লয়মেন্ট অথারাইজেশন কার্ডের আবেদন করতে পারবেন। এছাড়া অভিবাসীরাও এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, আমেরিকাতে কর্মসূত্রে আসা বিদেশি নাগরিকরা গ্রিন কার্ডের আবেদন করে থাকেন। সাম্প্রতিক সময়ে এর আবেদন রেকর্ড ছুয়েছে। প্রবাসী ভারতীয়দের পাশাপাশি লক্ষাধিক বিদেশী নাগরিক পাকাপাকিভাবে আমেরিকায় থাকতে এই গ্রিন কার্ডের আবেদন করেছেন। কারণ গ্রিন কার্ড হল স্থায়ী বসবাসের শংসাপত্র, যা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড হিসাবেও পরিচিত। বিদেশ থেকে আগত নাগরিকরা আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেন। বর্তমানে আমেরিকায় এই কার্ডের আবেদনকারীর সংখ্যাটা ১৮ লক্ষ ছাড়িয়েছে।

Related articles

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...