Friday, May 15, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বিশ্বকাপে জয়ের মুখ দেখলো অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়ে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতল পাট ক‍্যামিন্সের দল। এদিন লঙ্কানদের বিরুদ্ধে ৫ উইকেটে জিতল অজিরা। পাঁচবারের চ্যাম্পিয়নদের শুরুটা একেবারেই ভাল হয়নি।

২) রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো। রবিবার কোনও কর্মসূচি না থাকলেও, সোমবার সকাল থেকে একের পর এক পুজো মণ্ডপে যান তিনি। দেখা করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে। সন্ধ্যায় সময় কাটান ইস্টবেঙ্গল এফসি ফুটবলারদের সঙ্গেও।

৩) অবশেষে প্রতিক্ষার অবসান। অলিম্পিক্সে এবার থেকে দেখা যাবে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে হবে ক্রিকেট। এর ফলে ১২৮ বছর পর ফের দেখা যাবে অলিম্পিক্সে ক্রিকেট।

৪) ২০২৮ সালের অলিম্পিক্সে পুরুষ ও মহিলাদের ক্রিকেট খেলা হবে। ম‍্যাচ হবে টি-২০ ফর্ম‍্যাটে। আর এই খবরে উচ্ছ্বসিত টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী নীরজ চোপড়া। নীরজ বলেন,” দারুণ খবর। ভারতীয় ক্রিকেট দল অত্যন্ত শক্তিশালী। তাই অলিম্পিক্সে ক্রিকেট ভারতীয়দের জন্য আনন্দের ব্যাপার।

৫) সোমবার শাকিবের চোট নিয়ে মুখ খুললেন বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। বললেন আগের থেকে অনেক ভালো আছেন শাকিব। এই নিয়ে এদিন মাহমুদ বলেন, “শাকিবের অবস্থা আগের থেকে ভাল। ব্যথা নেই। কিন্তু মঙ্গলবার অনুশীলনের পরেই পুরো ছবিটা পরিষ্কার হবে। উইকেটে মাঝে দৌড়নোরও কথা রয়েছে।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...