Sunday, March 8, 2026

‘বেল্ট অ্যান্ড রোড’ সম্মেলন: বন্ধু জিনপিংয়ের আমন্ত্রণে বেজিংয়ে পুতিন

Date:

Share post:

বেল্ট অ্যান্ড রোড(Belt and Road Initiative) প্রকল্প উপলক্ষে বেজিংয়ে আয়োজন করা হয়েছে এক সম্মেলনের। যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের। এই অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসাবে যোগ দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)। কূটনৈতিক মহলের অনুমান, পশ্চিমের দেশগুলোর বিরুদ্ধে জোট গড়তে এই মঞ্চে রাষ্ট্রপ্রধানরা একজোট হতে পারেন। বেজিংয়ে চলা এই সম্মেলনের দিকে নজর রয়েছে ভারতেরও।

এএফপি সূত্রে খবর, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯:৩০টা নাগাদ চিনে পৌঁছন রুশ প্রেসিডেন্ট পুতিন। ক্রেমলিনের তরফে জানানো হয়েছে, বুধবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের(Xi Jinping) সঙ্গে বৈঠকে বসবেন পুতিন। মূলত, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হবে। এর পর তাঁরা যোগ দেবেন বেল্ট অ্যান্ড রোড ফোরামে। প্রসঙ্গত, দশ বছর পূর্ণ হয়েছে চিনের বিতর্কিত ‘বেল্ট অ্যান্ড রোড’ প্রকল্পের। মুখে চিন(China) যাই বলুক না কেন, বেল্ট অ্যান্ড রোড প্রকল্প আসলে ফাঁদ বলেই মনে করেন অধিকাংশ বিশ্লেষক। পরিকাঠামো উন্নয়নের নামে ঋণের ফাঁদ পেতেছে কমিউনিস্ট দেশটি। ভারত বরাবর এই প্রকল্পের বিরোধিতা করে এসেছে। কারণ, চিনা প্রকল্পের একটি অংশ গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে। ফলে বেজিংয়ে অনুষ্ঠিত বেল্ট অ্যান্ড রোড সম্মেলনে নজর রাখবে নয়াদিল্লি।

spot_img

Related articles

‘আমি মায়াকভস্কি’, উৎপল সিনহার কলম

শেষ লেখা লিখলেন তিনি একটা চিরকুটে । " কাউকে দোষারোপ করবেন না , দয়া করে কোনো গুজব ছড়াবেন...

রাত পোহালেই বার কাউন্সিলের নির্বাচন! উত্তেজনার পারদ আইনজীবী মহলে

রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই আইনজীবীদের মহলে চড়ছে উত্তেজনার পারদ। রাত পোহালেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের...

টস, পিচ নিয়ে ভাবছেন না সূর্য, মেগা ফাইনালে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার সুপার সানডে।  টি-২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup Final )খেতাব জয়ে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত কোনও...

সর্বোচ্চ পদ নিয়ে ‘কাদা ছোড়াছুড়ি’ বিজেপির! তথ্য দিয়ে মোদির অভিযোগ ওড়ালেন মমতা

রাষ্ট্রপতির রাজ্য সফর ঘিরে বিজেপির ‘নোংরা রাজনীতি’র বিরুদ্ধে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর...