Thursday, May 14, 2026

যু.দ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের! জম্মু-কাশ্মীরে গু.লিবিদ্ধ ২ বিএসএফ জওয়ান

Date:

Share post:

ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠল পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) আর্ণিয়া সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তানি রেঞ্জাররা (Pak Rangers)। গুলিতে আহত হন বিএসএফ-এর (BSF) দুই জওয়ান (Jawan)। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে জম্মুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। দুই জওয়ানই বর্তমানে স্থিতিশীল বলে খবর।

মঙ্গলবার বিকেলে জম্মু-কাশ্মীরের আর্ণিয়া সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত থেকে হঠাৎ গুলি চালায় পাক রেঞ্জাররা। সংঘর্ষে আহত হন বিএসএফের দুই জওয়ান। আর্ণিয়া সেক্টরের বিক্রম পোস্টের কাছে এই হামলা হয়। সূত্রের খবর, ওই দুই বিএসএফের জওয়ান সীমান্ত থেকে ৬০ মিটার দূরত্বে ইলেকট্রিকাল লাইনের কাজ করছিলেন। বিক্রম বর্ডার আউটপোস্ট থেকে ওই জায়গার দূরত্ব ছিল ১৫০০ মিটার। এরপর আচমকাই বিএসএফের জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সেনা। তবে এখনও অবধি পাকিস্তানের এই হামলা নিয়ে বিএসএফের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে, ভারতের তরফেও পাল্টা গুলি চালানো হয়েছে কি না, সে বিষয়ে জানা যায়নি।

 

 

 

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...