Thursday, June 25, 2026

পঞ্চমীতেই পুজোর সুর, পায়ে পায়ে ভিড় বাড়ছে মন্ডপে

Date:

Share post:

লক্ষীবারের সকাল থেকেই পুজো (Durga Puja) আবহে মাতোয়ারা শহর থেকে জেলা। চতুর্থীর রাতে কলকাতায় (Kolkata) দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পঞ্চমীর (Panchami) সকালে আর্দ্রতা জনিত অস্বস্তিকে পাত্তা না দিয়ে পুজো মুডে শহরবাসী। মহালয়া (Mahalaya) থেকে কলকাতার একাধিক মণ্ডপে দেখতে পাওয়া গিয়েছিল জনজোয়ার। এবার কলকাতার পাশাপাশি জেলাতেও পঞ্চমীতে দেখা গেল ভিড়ের ছবি। বড় বড় পুজো গুলোই রাতে বেশি ভিড় থাকার আশঙ্কায় সকাল থেকেই ঠাকুর দেখছে আবালবৃদ্ধবনিতা। সময় যত এগোবে এই ভিড় আরও বাড়বে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।

দেবীপক্ষের প্রথম দিন থেকেই রাস্তায় মানুষের ঢল। কলকাতার হেভিওয়েট পুজো মন্ডপের থিম আগেই প্রকাশ্যে এসেছিল, তাই পুজো উদ্বোধনের অপেক্ষায় ছিল বাঙালি। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র শারদীয়ার সুর। তবে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরার আনন্দ যেমন আছে, তেমনই রয়েছে যানজট এবং ভিড়ের বিরক্তি।তাই পুজোর সময় যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ইতিমধ্যেই পুজোর ক’দিন মেট্রোর সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছে কলকাতা মেট্রো।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...