Monday, April 13, 2026

বিরাট ইনিংস কোহলির, বাংলাদেশকে ৭ উইকেটে হারাল টিম ইন্ডিয়া

Date:

Share post:

বিশ্বকাপে জয়ের ধারা অব‍্যাহত ভারতের। এদিন বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে জিতল রোহিত শর্মার দল। ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স শুভমন গিল, বিরাট কোহলির। শতরানে অপরাজিত কিং কোহলি। ৫৩ রান করেন শুভমন।

এদিন এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুসেন শান্ত। চোট থাকায় ম‍্যাচে এদিন খেলেননি শাকিব উল হাসান। প্রথমে ব‍্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান করে বাংলাদেশ। ব‍্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে দুরন্ত পারফরম্যান্স লিটন দাসের। ৬৬ রান করেন। ৫১ রান করেন তানজিদ হাসান। তবে ব‍্যাট হাতে ৮ রান করেন শান্ত। মুশফিকুর রহমান ৩৮ রান করেন তিনি। ১৬ রান করেন তোহিদ হৃদয়। ৪৬ রান করেন মাহমুদুল্লাহ। ভারতের হয়ে দুটি করে উইকেট জাদেজা, যশপ্রীত বুমরাহ এবং সিরাজের। একটি করে উইকেট মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর এবং কুলদীপ যাদবের।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারতীয় দল। ভারতের হয়ে শুরুটা ভালোই করেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল। মাত্র দুরানে জন‍‍্য অর্ধশতরান হয়নি রোহিতের। ভারত অধিনায়ক করেন ৪৮ রান। ৫৩ রান করেন শুভমন। শ্রেয়াস আইয়র করেন ১২ রান। ১০৩ রানে অপরাজিত বিরাট। এই রানের সুবাদে নজির গড়লেন বিরাট। আন্তর্জাতিক ক্রিকেটে ২৬০০০ রান পূরণ করলেন তিনি। কে এল রাহুল অপরাজিত ৩৪ রানে। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন মেহদি হাসান মিরাজের। একটি উইকেট হাসান মাহমুদের।

আরও পড়ুন:ক‍্যাচ ধরেই সেরা ফিল্ডারের পুরস্কারের দাবি জানালেন জাড্ডু, ভাইরাল ভিডিও, মন কেড়েছে নেটিজেনদের

 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...