Thursday, March 19, 2026

STF-এর অভিযান, পুজোর মুখে শহরে উদ্ধার ১৬ কোটির মাদক

Date:

Share post:

পুজোর আনন্দে মেতেছে গোটা রাজ্য। ঠিক সেই সময় বাংলার মাটি থেকে উদ্ধার হল ১৬ কোটি টাকার মাদক। পঞ্চমীর দিন বনগাঁর গাইঘাটাতে এক খামার বাড়িতে অভিযান চালিয়েছে এসটিএফ। সেখান থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ মাদক। এই ঘটনায় দুই মহিলা সহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, গাইঘাটা থানার বিষ্ণুপুর গ্রামের এই খামারবাড়ির খোঁজ গোপন সূত্রে পেয়েছিল এসটিএফ। সেখানেই পঞ্চমীর দিন গোপনে অভিযান চালায় গোয়েন্দা বিভাগ। তল্লাশি অভিযান চলাকালীন উদ্ধার হয় ১৬ কোটি টাকার মাদক। STF জানতে পেরেছে কোটি কোটি টাকার ক্রড হেরোইন এনে এই জায়গায় মিশ্রণ ও পরিশোধন করা হতো। তারপর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায় পাচার করা হতো মাদক। পোল্ট্রি, ছাগল ও গরু থাকার ছাউনীর আড়ালেই চলতো এই কারবার। তল্লাশি অভিযানে চালানোর পর এসটিএফ-এর তরফে জানা গেছে, খামারবাড়ির দোতলার শোয়ার ঘর, বাথরুম, রান্নাঘরকে কার্যত হেরোইন তৈরির কারখানায় রূপান্তরিত করা হয়েছে। কোন জায়গায় সাজানো হয়েছে হেরোইনের প্যাকেট কোথাও আবার বিশেষ প্রকার লিকুইড মিশ্রিত হেরোইন শুকোতে দেওয়া হয়েছে, আবার পাশের কোন ঘরে চলছে প্যাকেজিংয়ের কাজ।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...