Wednesday, May 13, 2026

বিরাট কি নিজের জন‍্য খেলেন? মুখ খুললেন রাহুল

Date:

Share post:

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। ১০৩ রানে অপরাজিত থেকে ম‍্যাচের সেরার পুরস্কারও পান কোহলি। তবে গতকাল কোহলির খেলা দেখে বলছিলেন শতরানের আশায় সিঙ্গেল নেননি বিরাট। নিজের জন‍্য খেলেন কোহলি। এমনই প্রশ্ন তোলা শুরু করেছেন অনেকে।  আর এবার এই নিয়ে মুখ খুললেন উল্টো দিকে সেই সময় থাকা কে এল রাহুল। রাহুল জানান, তিনি  বিরাটকে বলেন শতরানের জন্য খেলতে। প্রথম রাজি হননি বিরাট। পরে রাহুলের অনুরোধ মেনে নেন।

এই নিয়ে রাহুল বলেন,”আমি যখন ব্যাট করতে নামি, তখন বেশি কিছু করার ছিল না। প্রথমে ভেবেছিলাম দ্রুত ম্যাচ শেষ করব। কিন্তু যখন ৩০ রান বাকি, তখন দেখি বিরাটের শতরান করার সুযোগ রয়েছে। আমি ওকে বলি শতরানের জন্য খেলতে।”

এরপর রাহুল আরও বলেন,” আমি সিঙ্গলস নিতে চাইছিলাম না। বিরাট বলে যে, লোকে বলবে আমি শতরানের জন্য খেলছি। কিন্তু আমি বলি যে, দলের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। শতরান করতে গেলে দলের অসুবিধা হবে না।”

গতকাল বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় ভারত। শতরানের ইনিংস খেলেন কোহলি। বিরাটকে যোগ্য সঙ্গত দেন রাহুল।

আরও পড়ুন:সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন জাড্ডু, ভিডিও পোস্ট বিসিসিআইয়ের

Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...