Wednesday, May 13, 2026

এবার পুজোয় পশু-পাখির হাসপাতালও খোলা ১২ ঘণ্টা: নির্দেশ রাজ্য সরকারের

Date:

Share post:

এবার পুজোয় পশু-পাখির হাসপাতালও ১২ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এবছর থেকেই দুর্গাপুজোর সময় জেলা ও মহকুমায় পশু-পাখির চিকিৎসা কেন্দ্রগুলি খোলা থাকছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত পশু-পাখিদের হাসপাতাল (Hospital) খোলা থাকবে বলে প্রাণিসম্পদ বিকাশ দফতর নির্দেশিকা জারি করেছে। এই সিদ্ধান্ত কার্যকর করার লিখিত বার্তা সারারাজ্যের সমস্ত ভেটেরেনারি হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে, এই নির্দেশিকা ঘিরে অসন্তোষ দেখা দিয়েছে কিছু কর্মীর মধ্যে। কারণ এবার থেকে বছরের ৩৬৫ দিনই রাজ্যজুড়ে সমস্ত ভেটেরেনারি হাসপাতাল (Hospital) ১২ ঘণ্টা খোলা রাখার কথা বলা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও তাঁদের মতে, পুলিশ-সহ অন্যান্য জরুরি সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলিও ৩৬৫ দিন খোলা থাকে। তার জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের বাড়তি সুবিধা দেওয়া হয়। পাশাপাশি, কম্পালসারি লিভের মাধ্যমে বাড়তি ছুটিও পান কর্মীরা। তাই পশু-পাখি হাসপাতালের কর্মীদের জন্যও বাড়তি বেতন ও ছুটির দাবি তুলেছেন কর্মীরা।

Related articles

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...