Wednesday, May 20, 2026

ইজরায়েল-হা.মাস সংঘ.র্ষের জের: ইজরায়েলি পুলিশকে পোশাক সরবরাহ বন্ধ করছে কেরলের সংস্থা

Date:

Share post:

ইজরায়েল-হামাস সংঘর্ষের কারণে ইজরায়েলি পুলিশকে (Israeli police) পোশাক সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিল কেরালার পোশাক তৈরির সংস্থা। ২০১৫ থেকে ইজরায়েল পুলিশের জন্য ইউনিফর্ম সরবরাহ করছে তারা। সেখানে “শান্তি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত” মানবিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কেরলের সংস্থাটি সেখানে পোশাক সরবরাহ বন্ধ করার  সিদ্ধান্ত নিয়েছে।

কান্নুরের কুথুপারম্বাতে অবস্থিত মেরিয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “আমরা ২০১৫ সাল থেকে ইজরায়েল পুলিশের (Israeli police) জন্য ইউনিফর্ম তৈরি করছি। সাম্প্রতিক ঘটনার পরে হাসপাতালে বোমা হামলা এবং হাজার হাজার নিরপরাধ জীবনের ক্ষতি আমাদের স্তম্ভিত করে দিয়েছে। সেখানে শান্তি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ইজরায়েল পুলিশের ইউনিফর্ম তৈরির আর কোনোও অর্ডার না নেওয়ার নৈতিক সিদ্ধান্ত নিয়েছি।” সংস্থার এমডি থমাস ওলিকাল জানিয়েছেন, “যুদ্ধের  কারণে উভয় পক্ষেরই নিরপরাধ জীবন হারিয়েছে। প্রাণ হারিয়েছে হাজার হাজার নিরপরাধ শিশু। হাসপাতালে যেভাবে বোমা হামলা হয়েছে তারপরেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

৭ অক্টোবর হামাস জঙ্গিরা ইজরায়েলে প্রবেশের পর সংঘর্ষ শুরু হয়। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ৩,৭৮৫ প্যালেস্টাইনবাসী নিহত এবং ১২,৫০০ জনেরও বেশি আহত হয়েছে।

Related articles

নাম বদলে লক্ষ্মীর ভাণ্ডারের ‘নকল’ বিজেপির! অন্নপূর্ণা যোজনায় টাকার সাথে বাড়ল শর্তও

ভোটের আগে যে প্রকল্পকে ‘ভিক্ষা’ বা ‘দান-খয়রাতি’ বলে তীব্র কটাক্ষ করেছিল বিজেপি, ক্ষমতায় আসার পর কার্যত সেই মডেলকেই...

দিল্লি যাচ্ছেন শুভেন্দু: মন্ত্রিসভা থেকে সিএএ দ্রুত চালু নিয়ে আলোচনা!

বাংলায় প্রথমবার বিজেপির শাসন প্রতিষ্ঠা হওয়ার পরে ১১ দিনে একের পর এক বড় ঘোষণা করেছে নবগঠিত মন্ত্রিসভা। রাজ্যের...

৯১ লক্ষ মহিলা কীভাবে পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার: স্পষ্ট করে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

অবৈধ নাগরিক হলে কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে না। ফের একবার স্পষ্ট করে দিলেন রাজ্যের নারী ও...

বিকেলে ‘শান্তিনিকেতন’-এ পুরসভার নোটিশ, উধাও কিছুক্ষণ পরেই

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির বৈধ নথি চেয়ে আগেই নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার বিকেলে ১৮৮/এ হরিশ মুখার্জি...