Saturday, March 14, 2026

ল্যাপটপ, ট্যাবলেট সহ বিভিন্ন কম্পিউটার আমদানির ক্ষেত্রে বিধি নিষেধ শিথিল!

Date:

Share post:

মাস কয়েক আগে ল্যাপটপ, ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের কম্পিউটার আমদানির ক্ষেত্রে নানান বিধি নিষেধ জারি করেছিল মোদি সরকার। এবার

সম্পূর্ণ ইউ টার্ন নিয়ে ল্যাপটপ, ট্যাবলেট এবং বিশেষ কিছু ধরণের কম্পিউটার আমদানির ক্ষেত্রে নিজেদেরই জারি করা বিধিনিষেধ কিছুটা কমালো কেন্দ্রীয় সরকার।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই সামগ্রি আমদানি করতে গেলে আগেভাগে নথিভুক্ত করতে হবে এবং কোন দেশ থেকে আমদানি করা হচ্ছে তার সম্পূর্ণ তথ্য সহ সরকারকে জানাতে হবে। তবে কোনও লাইসেন্সের কথা উল্লেখ করা হয়নি।

গত ৩ অগাস্ট ল্যাপটপ, ট্যাবলেট এবং বিশেষ ধরণের কম্পিউটার আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। দেশীয় সামগ্রির বাজার যাতে মন্দা না হয়,. তারজন্য এই বিধি নিষেধ বলে জানানো হয়। তবে এও জানানো হয়, এই সমস্ত সামগ্রি একান্তই আমদানি করতে চাইলে সরকারের থেকে বিশেষ লাইসেন্স নিতে হবে। ১ নভেম্বর থেকে সেই লাইসেন্স পাওয়া যাবে বলে জানানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত এবার প্রত্যাহার করা হল। বৈদেশিক বাণিজ্য বিভাগের ডাইরেক্টর জেনারেল সন্তোষ কুমার সারানাগি জানিয়েছেন, নতুন অনলাইন যাচাই প্রক্রিয়া সরল করা হয়েছে।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...